শিরোনাম

                                                                                

রায় ফাঁস: সাকার স্ত্রী-ছেলেসহ ৭ জনের বিচার শুরু

সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৬

Farhat kader & hammam kader

সিটিজিবার্তা২৪ডটকম, চট্টগ্রাম : রায়ের খসড়া কপি ফাঁসের ঘটনায় তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা) স্ত্রী ফারহাত কাদের চৌধুরী, ছেলে হুম্মাম কাদের চৌধুরী ও আইনজীবীসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত।

বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক কে এম সামসুল আলম সোমবার মামলার অভিযোগ আমলে নিয়ে চার্জ গঠন করেন। একই সঙ্গে আদালত আগামী ২৮ মার্চ সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন।

এর মধ্যে দিয়ে এই মামলার সাকার স্ত্রী ও পুত্রসহ সাতজনের আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

এদিকে এই মামলায় সাকার ম্যানেজার একেএম মাহবুবুল হাসানের জামিন মঞ্জুর করেছে ট্রাইব্যুনাল। তবে আসামিদের করা মামলা থেকে অব্যাহতির আবেদন নাকচ করে দেন ট্রাইব্যুনাল।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৩ সালের ১ অক্টোবর বিএনপি নেতা সাকা চৌধুরীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

তবে রায়ের আগেই সালাউদ্দিনের স্ত্রী, পরিবারের সদস্য ও আইনজীবীরা রায় ফাঁসের অভিযোগ তোলেন। তারা রায়ের খসড়া কপি সংবাদকর্মীদের দেখান।

রায় ঘোষণার পরদিন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ কে এম নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে ২ অক্টোবর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে শাহবাগ থানায় মামলা করেন। ওই বছরের ৪ অক্টোবর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ফজলুর রহমান বাদী হয়ে শাহবাগ থানায় আরেকটি মামলা করেন।

এরপর ২০১৪ সালের ২৮ আগস্ট ডিবির পরিদর্শক মো. শাহজাহান ব্যারিস্টার ফখরুল ইসলামসহ সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রের অপর আসামিরা হলেন— সালাউদ্দিন কাদের চৌধুরীর ম্যানেজার এ কে এম মাহবুবুল হাসান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অফিস সহকারী (সাঁটলিপিকার) ফারুক হোসেন (কারাগারে), পরিচ্ছন্নতাকর্মী নয়ন আলী (কারাগারে) ও ব্যারিস্টার ফখরুল ইসলামের জুনিয়র আইনজীবী মেহেদী হাসান (পলাতক)।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

ইউপি নির্বাচন দ্বিতীয় ধাপে আ’লীগ ৩৮৪, বিএনপি ৫৮, জাপা ৪, স্বতন্ত্র ১০৭... সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম আপডেট : ২০১৬-০৪-০১  শুক্রবার   ০২:১১ ঘন্টা প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপে গতোকাল...
সিইউজে নির্বাচনে সভাপতি রিয়াজ এবং সম্পাদক মো: আলী নির্বাচিত... সিটিজিবার্তা২৪ডটকম রিয়াজ হায়দার চৌধুরী ও মোঃ আলী চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) নির্বাচনে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক নির...
ভারতকে চোখের জ্বলে ভাসিয়ে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ... খেলা ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার  ২৩:৩৮ ঘন্টা বিরাট কোহলির শেষ ওভারের চতুর্থ বলে ছয় মেরে সমগ্র ভারতীয়দের চোখের জ্ব...
১০ এপ্রিল প্রিমিয়ার ক্রিকেট লিগ ‘প্লেয়ার বাই চয়েজ’... খেলা ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার  ১৯:৪০ ঘন্টা বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রিমিয়ার ক্রিকেট লিগ ২০১৫-১৬ মৌসুমের প্লে...
কক্সবাজারে সময় টিভির রিপোর্টার সুজাউদ্দিন রুবেল র‌্যাবের হাতে মারধরের শিকার... সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম আপডেট: ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার  ১৭:৪৭ ঘন্টা কক্সবাজার : নির্বাচনী গণ্ডগোলের ফুটেজ নিতে গিয়ে র‌্যাবের হাতে মারধরের...



Leave a Reply