শিরোনাম

                                                                                

আকতার-বাচ্চু পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হচ্ছে

মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৬

Chittagong_Customs_C&F_Association

সিটিজিবার্তা২৪ডটকম, চট্টগ্রাম : চট্টগ্রাম কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ২০১৬-২০১৮ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হচ্ছে আকতার-বাচ্চুর নেতৃত্বাধীন সমমনা পরিষদ। মঙ্গলবার মনোনয়নপত্র জমার শেষ দিনে প্রত্যেক পদে একজন করে মনোনয়নপত্র জমা দেওয়ায় তাদের বিজয় অনেকটা নিশ্চিত।

নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, আগামী ৯ মার্চ চট্টগ্রাম কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠানের জন্য তফসিল ঘোষণা করা হয়। মঙ্গলবার বর্তমান সভাপতি একেএম আকতার হোসেন ও সাধারণ সম্পাদক আলতাফ হোসেন চৌধুরী বাচ্চুর নেতৃত্বাধীন সমমনা পরিষদের ২৯জনের প্যানেল মনোনয়পত্র জমা দেয়।

এবারের প্যানেলেও সভাপতি-সাধারণ সম্পাদকসহ বেশ কয়েকটি পদে আগের নেতৃত্ব বহাল থাকছে।

সূত্র জানায়, সমামনা পরিষদের প্যানেলে সভাপতি পদে একেএম আকতার হোসেন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, প্রথম সহসভাপতি সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, দ্বিতীয় সহসভাপতি আইএমএন রফিকুল ইসলাম, তৃতীয় সহসভাপতি মিচ্চু সাহা, প্রথম যুগ্ম সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু, দ্বিতীয় যুগ্ম সম্পাদক মো.গোলাম রব্বানি রিগেন, অর্থ সম্পাদক বদিউজ্জামান খান, যুগ্ম অর্থ সম্পাদক মো.আলাউদ্দিন, কাস্টমস সম্পাদক ওবায়দুল হক আলমগীর, যুগ্ম কাস্টমস সম্পাদক-১ আশরাফুল হক খান স্বপন, যুগ্ম কাস্টমস সম্পাদক-২ আবুল খায়ের, বন্দর সম্পাদক লিয়াকত আলী হাওলাদার, প্রথম যুগ্ম বন্দর সম্পাদক আমিনুল হক, দ্বিতীয় যুগ্ম বন্দর সম্পাদক মো.হাসান মুরাদ, আইন সম্পাদক জয়নাল আবেদিন রানা, প্রচার ও দপ্তর সম্পাদক মো.হাসি উদ্দিন আলম, প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক আহমেদ কামাল চৌধুরী, সংস্কৃতি, শ্রম ও সমাজ কল্যাণ সম্পাদক শিহাব চৌধুরী বিপ্লব।

এছাড়া মো.শফিউল আলম খোকন, একেএম আলী হোসেন, মো.মাজহারুল ইসলাম চৌধুরী, আব্দুল মাসুম, আব্দুল মতিন, গোলাম ফারুক ডলার, মো.গিয়াস উদ্দিন আহমদ, সাইফুদ্দিন সিদ্দিকী ও জামাল উদ্দিন বাবলু সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

সিইউজে নির্বাচনে সভাপতি রিয়াজ এবং সম্পাদক মো: আলী নির্বাচিত... সিটিজিবার্তা২৪ডটকম রিয়াজ হায়দার চৌধুরী ও মোঃ আলী চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) নির্বাচনে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক নির...
‘স্বাধীনতার বিরোধী শক্তি অর্থনীতিকে পঙ্গু করতে সচেষ্ট’... চবি প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট : ২০১৬-০৪-০১  শুক্রবার  রাত ১২:২৫ ঘন্টা মোহাম্মদ এ আরাফাত চট্টগ্রাম : স্বাধীনতার বিরোধী শক্তি রাজনীত...
শিক্ষার্থীদেরকে বঙ্গবন্ধু ও স্বাধীনতা সম্পর্কে ধারণা দিতে হবে... নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট :৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার  ২৩:৫৫ ঘন্টা জিয়াউদ্দিন বাবলু চট্টগ্রাম : সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলু...
বাকলিয়ায় দুই ড্রিংকিং ওয়াটার কারখানাকে জরিমানা... বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম চট্রগ্রাম : মহানগরীর বাকলিয়া থানাধীন কে বি আমান আলী রোডের শাবাবা ড্রিংকিং ওয়াটার এবং আরওয়া ড্রি...
চট্টগ্রামের ৩০ ইউপি নির্বাচনের মধ্যো ২৮টিতেই বিএনপির বর্জন... চট্টগ্রাম সংবাদ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার ১৮:৩৫ ঘন্টা চট্টগ্রাম : ভোট কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই ও এজেন...



Leave a Reply