শিরোনাম

                                                                                

আইটি পার্ক স্থাপনের জন্য ১০ একর জমি পেল চুয়েট

CUST

সিটিজিবার্তা২৪ডটকম, চুয়েট : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আইটি পার্ক স্থাপনের জন্য দীর্ঘমেয়াদী চুক্তিতে ১০ একর জমির দখল বুঝে পেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জমি বুঝিয়ে দেয় উপজেলা ভূমি অফিস রাউজান ও চট্টগ্রামের সার্ভেয়ার মো. ফারুক আহমেদ এবং উনসত্তর পাড়া ইউনিয়ন ভূমি অফিস ও রাউজান ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জহির রায়হান।

এক বছর আগে চুয়েটে আইটি পার্ক স্থাপনের জন্য উপাচার্যকে চিঠি দেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

চিঠিতে ক্যাম্পাসে আইটি পার্ক স্থাপনে ন্যূনতম পাঁচ একর জমি ব্যবহারের কথা বলা হয়। পরে চুয়েটের চাহিদার প্রেক্ষিতে মন্ত্রণালয় ১০ একর খাস জমি দেওয়ার ব্যবস্থা করে। সেই জমিই বুঝিয়ে দেন সংশ্লিষ্ট ভূমি অফিসের কর্মকর্তারা।

গত বছরের ২৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় সংলগ্ন প্রস্তাবিত আইটি পার্কের স্থান পরিদর্শন করে এসে প্রতিমন্ত্রী প্রয়োজনীয় খাস জমি চুয়েটকে দীর্ঘমেয়াদী চুক্তিতে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

‘স্বাধীনতার বিরোধী শক্তি অর্থনীতিকে পঙ্গু করতে সচেষ্ট’... চবি প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট : ২০১৬-০৪-০১  শুক্রবার  রাত ১২:২৫ ঘন্টা মোহাম্মদ এ আরাফাত চট্টগ্রাম : স্বাধীনতার বিরোধী শক্তি রাজনীত...
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে দ্বিগুণ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার  ২০:১৫ ঘন্টা চট্টগ্রাম : এন্টার্কটিকার জলবায়ু পরিবর্তনের উপর সদ্য এ...
চবি সমাজতত্ত্ব বিভাগের পুনর্মিলনী শুক্রবার... বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ত্ব বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির ৭ম প...
ড.অনুপম সেনের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের তীব্র নিন্দা জ্ঞাপন... বুধবার, ৩০ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : একুশে পদকপ্রাপ্ত বরেণ্য শিক্ষাবিদ ড.অনুপম সেনের পক্ষে দাঁড়িয়েছেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শি...
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় অনির্দিষ্ট কাল বন্ধ ঘোষনা... সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম আপডেট: ২৯-০৩-২০১৬ প্রিমিয়ার বন্ধ ঘোষনার বিজ্ঞপ্তি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের মধ্যে একটি অনুষ্ঠানকে কেন্দ্র...



Leave a Reply