শিরোনাম

                                                                                

মাহ্ফুজ আনামের নামে মামলা মিডিয়াকে ভীতি প্রদর্শনের শামিল

বুধবার, ১৭ ফেব্রুয়ারি , ২০১৬

মাহ্ফুজ আনামের নামে মামলা মিডিয়াকে ভীতি প্রদর্শনের শামিল

সিটিজিবার্তা২৪ডটকম নিউজ ডেস্ক : ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার’ সম্পাদক ও প্রকাশক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে মানহানি ও রাষ্ট্রদ্রোহের মামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (আইএফজে)।

মঙ্গলবার এক বিবৃতিতে সাংবাদিকদের এই আন্তর্জাতিক সংগঠনটি এ উদ্বেগ জানায়।

এতে বলা হয়েছে, মাহ্ফুজ আনামের বিরুদ্ধে মামলা বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার ওপর পরিষ্কারভাবে ভয়ভীতি প্রদর্শনের শামিল।

বিবৃতিতে বলা হয়, ‘রাজনৈতিক সংকটের সময় জনস্বার্থে সংবাদ প্রকাশের ফলে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে হয়রানির কারণে আইএফজে অত্যন্ত উদ্বিগ্ন।’

আইএফজে’র মতে, সারা দেশে মাহফুজ আনামের বিরুদ্ধে বিপুলসংখ্যক মামলা দায়ের এই ইঙ্গিতই বহন করে যে, এটা দেশের জ্যেষ্ঠ একজন সম্পাদক এবং শীর্ষস্থানীয় একটি সংবাদপত্রকে হয়রানি করতে আক্রমণাত্মক রাজনৈতিক চেষ্টা।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে এক-এগারো’র সময় সংবাদ প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের বিচ্যুতির প্রসঙ্গ উল্লেখ করে মাহফুজ আনাম তার পত্রিকায়ও এমন ত্রুটি-বিচ্যুতি হয়েছিল বলে স্বীকার করেন।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদষ্টো সজীব ওয়াজেদ জয় নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ‘ডেইলি স্টার’ সম্পাদকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তুলে তার (মাহফুজ আনাম) বিচার চান। জাতীয় সংসদেও বিষয়টি নিয়ে আলোচনা হয়।

এখন পর্যন্ত সরকার ও আওয়ামী লীগ সমর্থকদের দায়ের করা প্রায় অর্ধশত মামলার বেশিরভাগের অভিযোগও প্রায় একই রকম। অভিযোগে বলা হয়, এক-এগারোর সময় অসৎ উদ্দেশ্যে সত্য তথ্য গোপন করে মাহফুজ আনাম তার সম্পাদিত পত্রিকায় অসত্য খবর পরিবেশ করেন যা অপরাধমূলক ষড়যন্ত্রের শামিল।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

ইউপি নির্বাচন দ্বিতীয় ধাপে আ’লীগ ৩৮৪, বিএনপি ৫৮, জাপা ৪, স্বতন্ত্র ১০৭... সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম আপডেট : ২০১৬-০৪-০১  শুক্রবার   ০২:১১ ঘন্টা প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপে গতোকাল...
সোনারগাঁয়ে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১৫... জেলা সংবাদদাতা, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট : ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার  ১৯:১৫ ঘন্টা সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ সোনারগা...
আনসার-ভিডিপির পোশাকে ছাত্রলীগ ইউপি নির্বাচন ২০১৬ জেলা প্রতিবেদক, সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম আপডেট : ৩১-৩-২০১৬  বৃহস্পতিবার  ১৮:৩০ ঘন্টা রংপুরে আনসার-ভিডিপির পোশাকে ছাত্রলীগ...
কক্সবাজারে সময় টিভির রিপোর্টার সুজাউদ্দিন রুবেল র‌্যাবের হাতে মারধরের শিকার... সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম আপডেট: ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার  ১৭:৪৭ ঘন্টা কক্সবাজার : নির্বাচনী গণ্ডগোলের ফুটেজ নিতে গিয়ে র‌্যাবের হাতে মারধরের...
পীরের নির্দেশ মেনে দীর্ঘ ৪৫ বছর ধরে ভোটকেন্দ্রে যান না নারীরা... বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম ডেস্ক সংবাদ  : একজন পীরের নির্দেশ মেনে দীর্ঘ ৪৫ বছর ধরে ভোটকেন্দ্রে ভোট দিতে যান না চাঁদপুরের ফরিদ...



Leave a Reply