শিরোনাম

                                                                                

২৫০ চেয়ারম্যান প্রার্থীর নাম চুড়ান্ত করেছে আ’লীগ

ইউপি নির্বাচন ২০১৬

বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৬

২৫০ চেয়ারম্যান প্রার্থীর নাম চুড়ান্ত করেছে আ'লীগ

সিটিজিবার্তা২৪ডটকম, চট্টগ্রাম : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে ২৫০ জনের নাম চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। পাশাপাশি ১০টি পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থীর নামও চূড়ান্ত করা হয়েছে।

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এক বৈঠকে এসব প্রার্থী চূড়ান্ত করা হয়। প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ইউপি নির্বাচন প্রার্থী মনোনয়ন বোর্ডের সদস্যরা।

আজ বুধবার সন্ধ্যা ৭টায় পুনরায় বৈঠকে বসে বাকি প্রার্থীদের নাম চূড়ান্ত করে তা ঘোষণা করা হবে।আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের এক সূত্র এসব তথ্য জানিয়েছে।

পূর্বঘোষিত ২৮ মার্চেই দলের পরবর্তী সম্মেলন করা হবে বলে মঙ্গলবারের ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

সূত্র জানায়, বুধবারের মধ্যে প্রথম ধাপের সব ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীর ব্যাপারে তৃণমূল নেতাদের সুপারিশ পৌঁছানোর কথা রয়েছে।

প্রসঙ্গত, এই প্রথম দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে যাচ্ছে। আগামী ২২ মার্চ প্রথম ধাপে ৭৫২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আওয়ামী লীগ ইউনিয়ন, থানা ও জেলা নেতৃবৃন্দের সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত মনোনয়ন দেবে। এর আগে ১৫ ফেব্রুয়ারির মধ্যে প্রার্থীদের নাম সুপারিশের জন্য জেলা কমিটিগুলোকে চিঠি দেয় আওয়ামী লীগ।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

ইউপি নির্বাচন দ্বিতীয় ধাপে আ’লীগ ৩৮৪, বিএনপি ৫৮, জাপা ৪, স্বতন্ত্র ১০৭... সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম আপডেট : ২০১৬-০৪-০১  শুক্রবার   ০২:১১ ঘন্টা প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপে গতোকাল...
সিইউজে নির্বাচনে সভাপতি রিয়াজ এবং সম্পাদক মো: আলী নির্বাচিত... সিটিজিবার্তা২৪ডটকম রিয়াজ হায়দার চৌধুরী ও মোঃ আলী চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) নির্বাচনে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক নির...
ভারতকে চোখের জ্বলে ভাসিয়ে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ... খেলা ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার  ২৩:৩৮ ঘন্টা বিরাট কোহলির শেষ ওভারের চতুর্থ বলে ছয় মেরে সমগ্র ভারতীয়দের চোখের জ্ব...
১০ এপ্রিল প্রিমিয়ার ক্রিকেট লিগ ‘প্লেয়ার বাই চয়েজ’... খেলা ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার  ১৯:৪০ ঘন্টা বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রিমিয়ার ক্রিকেট লিগ ২০১৫-১৬ মৌসুমের প্লে...
চট্টগ্রামের ৩০ ইউপি নির্বাচনের মধ্যো ২৮টিতেই বিএনপির বর্জন... চট্টগ্রাম সংবাদ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার ১৮:৩৫ ঘন্টা চট্টগ্রাম : ভোট কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই ও এজেন...



Leave a Reply