বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০১৬
সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম

বুধবার ২ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে জয়ের পর প্রধানমন্ত্রী আনন্দে অশ্রু সিক্ত হয়ে পড়েন|
মাহাবুবুল করিম : এশিয়া কাপে টাইগারদের সরাসরি মাঠে বসে অনুপ্রাণিত করতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ দেখতে মিরপুরের শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হন ক্রিকেট প্রেমী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ম্যাচ শেষে টাইগারদের জয়ে আনন্দে অশ্রু সিক্ত হয়ে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা|

বাংলাদেশ দলকে পাকিস্তানের বিপক্ষে জয়ের পর জাতীয় পতাকা নেড়ে অভিনন্দন জানাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
টাইগারদের বিজয় চিহ্ন “ভি” দেখিয়ে বাংলাদেশের পতাকা নেড়ে অভিবাদন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা |
পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ।
বাংলাদেশ ৬ মার্চ ভারতের সঙ্গে ফাইনালে খেলবে। এর আগে ২০১২ সালের এশিয়া কাপের ফাইনালে ২ রানে হেরেছিল বাংলাদেশ।
এই ম্যাচ জিতেই এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। অপরদিকে টুর্নামেন্টে নিজেদের প্রথম তিন ম্যাচ জিতে ইতিমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে ভারত।
প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন জানান, গতোকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় খেলা শুরুর আধা ঘণ্টা পর রাত ৮টার দিকে প্রধানমন্ত্রী স্টেডিয়ামে পৌঁছান।

বাংলাদেশ দলের খেলোয়াড়দের মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে বসে হাততালি দিয়ে উৎসাহিত করছেন ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী শেখ হাসিনা
তিনি জানান, স্টেডিয়ামে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী সরাসরি ভিভিআইপি গ্যালারিতে চলে যান। সেখানে বসেই প্রধানমন্ত্রী খেলা উপভোগ করেছেন।
টেডিয়ামে প্রধানমন্ত্রীর উপস্থিতির ঘোষণা ক্রিকেটপ্রেমী দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে। বাংলাদেশের টাইগারদের প্রতিটি দৃষ্টিনন্দন শটের সময় প্রধানমন্ত্রীকে হাততালি দিয়ে উৎসাহিত করতে দেখা গেছে|

বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ভিআইপি গ্যালারিতে ভাগ্নে রিদওয়ান সিদ্দিকী ও তার স্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে বসে বাংলাদেশ বনাম পাকিস্তানের খেলা উপভোগ করছেন|
স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও তার স্ত্রী পেপ্পি সিদ্দিকও।
তিনি আসবেন বলে ম্যাচ শুরুর অনেক আগে থেকেই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে স্টেডিয়ামে।
প্রসঙ্গত, বাংলাদেশ ক্রিকেট দলের খেলা দেখতে প্রধানমন্ত্রীর মাঠে ছুটে যাওয়ার ঘটনা নতুন নয়। তিনি এর আগেও অনেকবার মাঠে ছুটে গিয়ে টাইগারদের উৎসাহ জানিয়েছেন।
ক্রিকেট প্রেমী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি ম্যাচেরই খোঁজ রাখেন, খেলায় জয়ী হলে দলকে অভিনন্দিত করেন।
