আটককৃত জঙ্গীদের হামলার টার্গেটে ছিল মন্ত্রী, সংসদ, গণমাধ্যম, ব্যক্তিসহ আরো অনেকে

ctgbarta24.com
Share

সিটিজিবার্তা২৪ডটকম,  জাতীয় ডেস্ক

মঙ্গলবার, ৩ মে ২০১৬

আটককৃত জঙ্গীদের হামলার টার্গেটে ছিল মন্ত্রী, সংসদ, গণমাধ্যম, ব্যক্তিসহ আরো অনেকে

আটককৃত ৮ জঙ্গীদের হামলার ১৩ স্থানের তালিকা।

চট্টগ্রাম : বাংলাদেশী গ্রেফতারকৃত আট জঙ্গি দেশে ফিরে হামলার পরিকল্পনা করছিল তাদের কাছ থেকে হামলার পরিকল্পনা সংক্রান্ত বেশ কিছু নথি জব্দ করেছে সিঙ্গাপুরের নিরাপত্তা সংস্থা ইনটার্নাল সিকিউরিটি অ্যাক্ট (আইএসএ)।

নথিল শিরোনামে লেখা ছিল, ‘উই নিড ফর জিহাদ ফাইট’ অর্থাৎ, আমাদের জিহাদ প্রয়োজন।

বাংলাদেশের সংসদ সদস্য, মন্ত্রী, গণমাধ্যম ব্যক্তিত্বসহ আরো অনেকের নাম ছিল তাদের খুনের তালিকায়। এর মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বিমান বাহিনী, নৌ-বাহিনী এবং র‌্যাব সদস্যদের ওপর হামলার পরিকল্পনা ছিল গ্রেপ্তারকৃতদের। এছাড়া কিছু পুলিশ কর্মকর্তা এবং অমুসলিমও তাদের হামলার টার্গেট ছিল।

যেসব লোকজন তাদের হামলার লক্ষ্য ছিল তারা হলেন: বিজিবি সদস্য, র‌্যাব সদস্য, পুলিশ, তদন্ত সংস্থা সিআইডি সদস্য, বিমান বাহিনী ও নৌ-বাহিনীর সদস্যরা, সংসদ সদস্য, মন্ত্রী চেয়ারম্যান, সরকারের বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা (জেনারেল এবং সচিব পর্যায়ের), সরকারি দলের নেতা, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং অমুসলিম।

আটককৃত জঙ্গীদের হামলার টার্গেটে ছিল মন্ত্রী, সংসদ, গণমাধ্যম, ব্যক্তিসহ আরো অনেকে

রাসায়নিক বোমা বানানোর ফমূলা ও স্নাইপার রাইফেল ব্যবহারের শিক্ষার জব্দকৃত বই।

এছাড়া অস্ত্র ও বোমা তৈরি সংক্রান্ত একটি পুস্তিকাও পাওয়া গেছে তাদের কাছে। এতে বাংলায় রাইফেল চালানোর নির্দেশিকা ও বোমা ব্যবহার বিষয়ক নিয়ম কানুন লেখা ছিল। আইএসে এবং আল কায়েদা সংক্রান্ত কাগজপত্রও উদ্ধার করা হয়েছে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে।

উল্লেখ্য, বর্তমানে সিঙ্গাপুরে প্রায় এক লাখ ৬০ হাজার বাংলাদেশি কর্মরত রয়েছে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ দেশটিতে ২৭ বাংলাদেশিকে গ্রেপ্তারের ঘটনায় বসবাসরত বাকি বাংলাদেশিরা আছেন লজ্জা আর চাকরি হারানোর ভীতির মধ্যে। তার ওপর নতুন করে এই তাদের জন্য আরো বিপদ ডেকে আনতে পারে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

একমঞ্চে অন্তরঙ্গ হাসিঠাট্টায় মহিউদ্দিন-নাছির... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ৭ মে ২০১৬ মহানগর আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় জামাল খান রীমা কনভেনশন সেন্টারে বিকেলে নগর আওয়ামীলীগ সভা...
ক্যান্সার রোগীদের চিকিৎসা সেবা দিবে চসিক... নিজস্ব প্রতিবেদ,,  সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ৬ মে ২০১৬ চট্টগ্রাম : চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন জানিয়েছেন, ক্যান্সার আক্রান্ত রোগীদের চিক...
আটত্রিশ দিন পেরিয়ে গেলেও খুনি সোহান অধরা, ওসি আজিজের প্রত্যাহার চায় ছাত্রলীগ... ছাত্রলীগ নেতা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্র সোহেল হত্যাকান্ড মাহাবুবুল করিম, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ৬ মে ২০১৬  ২২:৪৯ ঘন্টা সোহেল হত্যার মূল ...
সমকামিতা ও ধর্মবিরোধী লেখালেখি ফৌজদারি অপরাধ... সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম বৃহস্পতিবার, ৫ মে ২০১৬ আনন্যাচারাল সেক্স (প্রকৃতিবিরুদ্ধ যৌনতা, যেমন: সমকামিতা) ও ধর্মবিরোধী লেখালেখিকে বাংলাদ...
১০ মাসেই রপ্তানি আয় ২৭ বিলিয়নের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে... অর্থনীতিডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার, ৫ মে ২০১৬  ১৯:০০ ঘন্টা চলতি অর্থবছরে (২০১৫-১৬) রপ্তানি আয়ের মোট লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২৭ বিলি...



Leave a Reply