বঙ্গবন্ধু স্বাধীন গণমাধ্যম চেয়েছিলেন

ctgbarta24.com
Share

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম

বৃহস্পতিবার, ৫ মে ২০১৬

বঙ্গবন্ধু স্বাধীন গণমাধ্যম চেয়েছিলেন

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান স্বাধীন গণমাধ্যম চেয়েছিলেন। স্বাধীন, মুক্ত গণমাধ্যমের স্বপ্ন বাস্তবায়ন করতে ১৯৭৪ সালে নিউজ পেপারস সার্ভিসেস অ্যাক্ট গঠন করেছিলেন তিনি। সেই অ্যাক্টের ভিত্তিতে সাংবাদিকরা ওয়েজবোর্ড এবং অন্যান্য সুযোগ সুবিধা গ্রহণ করছে।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০১৬ উপলক্ষে তথ্য প্রযুক্তির বিকাশ ও মুক্ত সাংবাদিকতা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এ সেমিনারের আয়োজন করা হয়।

ইকবাল সোবহান বলেন, গত ৬-৭ বছরে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করতে পারে এমন কোনো আইন করা হয়নি। সম্প্রচার বা অনলাইন নীতিমালা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। সবার সঙ্গে আলাপ আলোচনা এবং তাদের মতামতের ভিত্তিতে একটি খসড়া নীতিমালা তৈরি করা হবে।

তিনি বলেন, খসড়া নীতিমালাটি প্রথমে ক্যাবিনেটে পরে পার্লামেন্টে উঠবে। সর্বোপরি সবার মতামতের ভিত্তিতেই গণমাধ্যমের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নীতিমালা করা হবে।

প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, যারা বলে এদেশে মত প্রকাশের স্বাধীনতাকে কুক্ষিগত করা হয়েছে, আমি তাদের বলছি, আপনারা প্রমাণ দেন, দেখান কোন আইনে স্বাধীনতা হরণ করা হয়েছে? ৫০১ এবং ৫০২ ধারায় সাংবাদিকদের গ্রেপ্তারের যে বিধান ছিল তা রহিত করা হয়েছে। এখন সরাসরি সাংবাদিককে গ্রেপ্তারের কোনো নিয়ম নেই। গ্রেপ্তারের পরিবর্তে সমন জারির বিধান করা হয়েছে।

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা সম্পাদক আজিজুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে সেমিনার উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক ও কলামিস্ট কামরুদ্দীন হীরা।

সাংবাদিক টুটুল হুমায়ুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক, বিএফইউজের সাবেক মহাসচিব আবদুল জলিল ভূইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদসহ অনেকে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

আমদানিতে কমছে এলসি খোলা অর্থনীতি ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ৯ মে ২০১৬ এলসি বিভিন্ন পণ্য আমদানিতে ঋণপত্র (এলসি) খোলার হার কমছে। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলা...
বৃষ্টি আইনে আবাহনীকে ২১ রানে হারিয়েছে রূপগঞ্জ... খেলাডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ৯ মে ২০১৬ ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে সোমবার জয় পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। মিরপুর শের...
মুমিনুলের সেঞ্চুরিতে ভিক্টোরিয়ার জয় খেলাডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ৯ মে ২০১৬ ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে এক সঙ্গেই জ্বলে উঠলেন মুমিনুল হক এবং আব্দুল মজ...
সড়ক, খাল ও নালার বেহাল দশা, মেয়র ক্ষুদ্ধ... ওয়াহিদুল আলম জিমি,  সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ০৯ মে ২০১৬ ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড পায়ে হেটে সরেজমিন প্রদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ...
রনির পাশে কেন্দ্রীয় ছাত্রলীগ নিউজডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ০৯ মে ২০১৬ চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি চট্টগ্রাম : মহানগর ছাত্রলীগের সাধারণ সম্প...



Leave a Reply