৮ জুন মুক্তি পেতে চলেছে ‘কনজ্যুরিং ২’

ctgbarta24.com
Share

সোমবার, ০৯ মে ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম  

ghostবিনোদন ডেস্ক : তিন বছরের অপেক্ষার শেষ হতে চলেছে এ বার। ৮ জুন মুক্তি পেতে চলেছে ‘কনজ্যুরিং ২’। পরিচালক জেমস ওয়ানের দাবি ছিল সারা বিশ্বে সারা জাগানো হরর (ভৌতিক) ফিল্ম ‘কনজ্যুরিং’ একটি সত্যি ঘটনার উপর ভিত্তি করে তৈরি।

সত্তর দশকের বিখ্যাত মার্কিনি পরাবাস্তব বিশেষজ্ঞ-গবেষক (প্যারানরমাল ইনভেস্টিগেটর) এড ওয়ারেন এবং তাঁর স্ত্রী লোরেন ওয়ারেন তাঁদের দীর্ঘ কর্ম জীবনের হাজারেরও বেশি অভিজ্ঞতার একটিকে নিয়ে তৈরি ‘কনজ্যুরিং’ মন জয় করে নেয় বিশ্বের তাবড় ফিল্ম সমালোচকেরও। ২০০৬ সালে এড ওয়ারেন প্রয়াত হন। ৮৯ বছরের লোরেন ওয়ারেন অবশ্য এখনও গবেষণা চালাচ্ছেন।

এই ওয়ারেন দম্পতির অন্য একটি সাংঘাতিক অভিজ্ঞতাকে কেন্দ্র করে নির্মীত এই সিরিজের দ্বিতীয় ছবিটি নিয়ে তাই প্রত্যাশা রয়েছে যথেষ্ট। ওয়ারেন দম্পতির হাড় হিম করা এই অভিজ্ঞতা আপনাকেও রোমাঞ্চিত করবে, শিহরিত করবে বলে বিশ্বাস পরিচালক-সহ গোটা টিমের।

ভূত আছে না নেই তা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। তবে এ কথা মনোবিজ্ঞানীরাও মনে করেন, মানুষ ভয় পেতে ভালবাসে। ভয়ে দু’হাত দিয়ে চোখ ঢেকে ফেললেও আঙুলের ফাঁক দিয়ে হরর ফিল্মের সবচেয়ে সাংঘাতিক দৃশ্যটাও গোগ্রাসে দেখাটা একটা স্বাভাবিক ঘটনা। তাই ভয়ের প্রতি ভালবাসার টানে অনেকেই এই ছবিটি দেখতে যাবেন বড় পর্দায়। বড় পর্দায় এ ছবি দেখার আগে দেখে নেওয়া যাক এ ছবিটির অফিসিয়াল ট্রেলার।
 

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

আগামী ঈদের বিশেষ টেলিফিল্ম ‘চিলেকোঠার চিরকুট’... শনিবার, ০৭ মে ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম বিনোদন ডেস্ক : তরুণ পরিচালক মেহেদী হাসান মুকুল আগামী ঈদের জন্য নির্মাণ করেছেন বিশেষ টেলিফিল্ম ‘চিলেকোঠার চ...
‘মা’ দিবসে ‘অস্তিত্ব’র সেলফি কনটেস্ট... বিনোদন ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ৬ মে ২০১৬ আরেফিন শুভ আগেই জানিয়েছিলেন, আজ শুক্রবার (৬ মে) ‌'অস্তিত্ব' ছবি মুক্তির আগে যেকোনও দিন ...
‘আইসক্রিমে ঝুঁকেছে তারুণ্য’ বৃহস্পতিবার, ০৫ মে ২০১৬    ১৫:৫৯ ঘণ্টা বিনোদন ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম জেনিফার আলম : গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহে রাজধানীসহ সারা দেশের মানুষের জী...
সাকিবদের খেলা দেখতে ছেলে আব্রামকে নিয়ে কলকাতায় শাহরুখ... বিনোদনডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ৪ মে ২০১৬ চট্টগ্রাম : নিজের দল কলকাতা নাইট রাইডার্সের খেলা দেখতে ছোট ছেলে আব্রামকে নিয়ে  কলকাতার ইডে...
চিটাগং শর্ট স্ক্রিপ্ট রাইটিং ফেস্টিভ্যাল ২০১৬... জেনিফার আলম: চিটাগং শর্ট এর আয়োজনে দেশে প্রথম বারের মতো স্ক্রিপ্ট রাইটিং ফেস্টিভাল হতে যাচ্ছে ২৫এ মে থেকে। সারা দেশ থেকে মৌলিক স্ক্রিপ্ট গুলো ফেস্...



Leave a Reply