জামিন মিলেনি নুরুল আজিম রনির

ctgbarta24.com
Share

স্টাফ রির্পোটার, সিটিজিবার্তা২৪ডটকম

মঙ্গলবার, ১০ মে ২০১৬

রনির শূন্যতার প্রভাব পড়েনি!

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি

চট্টগ্রাম : হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে গ্রেফতার হওয়া চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে অস্ত্র মামলায় জামিন দেননি আদালত।

মঙ্গলবার (১০ মে) চট্টগ্রামের বিচারিক হাকিম আবু রেজার আদালতে রনির জামিনের আবেদন জানিয়েছিলেন তার আইনজীবীরা। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।

রনির আইনজীবী অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী সাংবাদিকদেরকে বলেন, অস্ত্র মামলায় জামিনের আবেদন জানিয়েছিলাম। কিন্তু এখতিয়ার না থাকায় আদালত জামিন দেননি। দুই বছরের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে কাল বুধবার (১১ মে) আপিল দায়ের করব।

এদিকে রনির মুক্তির দাবিতে ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিল-সমাবেশে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ।

গত শনিবার (০৭ মে) বেলা সোয়া ১২টার দিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে হাটহাজারী উপজেলার মির্জাপুর থেকে নির্বাচনে দায়িত্বরত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদের নেতৃত্বে অভিযান চালিয়ে রনিসহ নয়জনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় রনির কাছে একটি নাইন এমএম পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও ২৬ হাজার টাকা পাওয়া যায়। এরপর তাদের হাটহাজারী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পরে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত রনিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৬ এর দুটি ধারায় এক বছর করে মোট দুই বছর কারাদণ্ড দেন। পরদিন সকালে রণিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। একইদিন রনির বিরুদ্ধে হাটহাজারী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়।

চট্টগ্রামের রাজনৈতিক প্রেক্ষাপটে পরিচ্ছন্ন ভাবমূর্তির ছাত্রনেতা হিসেবে পরিচিত রনি উদ্ভূত পরিস্থিতিতে ছাত্রলীগের সব পদ থেকে সাময়িক অব্যাহতি চেয়েছেন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

নিজামীকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর... সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম বুধবার, ১১ মে ২০১৬ মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে ফাঁস...
যে ১৬টি অভিযোগে নিজামীর মৃত্যুদন্ড কার্যকর... আইন ও অপরাধ, সিটিজিবার্তা২৪ডটকম মঙ্গলবার, ১০ মে ২০১৬ যে ১৬টি অভিযোগে নিজামীর মৃত্যুদন্ড কার্যকর নিউজ ডেস্ক : একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালীন হত্যা...
প্রধানমন্ত্রীর উদ্যোগ ও নির্দেশনায় খেলার মাঠ কেনা হচ্ছে... রিজওয়ানুল শামস, সিটিজিবার্তা২৪ডটকম মঙ্গলবার, ১০ মে ২০১৬ মির্জা আজম নিজস্ব প্রতিবেদক : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, ‘শিশু-কিশোরদে...
নিজামীর ফাঁসি কার্যকর সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম মঙ্গলবার, ১০ মে ২০১৬ ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে উৎসুক জনসাধারণ ও সংবাদকর্মী সহ সর্বস্তরের লোক সমাগম। জেনিফার আ...
রনিকে আবারও রাজপথে ফিরিয়ে আনব : মহিউদ্দিন চৌধুরী... ওয়াহিদুল আলম জিমি, সিটিজিবার্তা২৪ডটকম মঙ্গলবার, ১০ মে ২০১৬ ছবি: সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম চট্টগ্রাম: হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়ন পর...



Leave a Reply