মুমিনুলের সেঞ্চুরিতে ভিক্টোরিয়ার জয়

ctgbarta24.com
Share

খেলাডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম

সোমবার, ৯ মে ২০১৬

মুমিনুলের সেঞ্চুরিতে ভিক্টোরিয়ার জয়

ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে এক সঙ্গেই জ্বলে উঠলেন মুমিনুল হক এবং আব্দুল মজিদ। সোমবার ব্যাট হাতে তাদের জ্বলে উঠার দিনে প্রাইম দোলেরশ্বর স্পোর্টিং ক্লাবকে ৫৯ রানে হারিয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হারলেও আগে ব্যাটিংয়ের সুযোগ পায় ভিক্টোরিয়া স্পোটিং ক্লাব। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দারুণ ছন্দে দলটি।  যদিও দলীয় মাত্র ৭ রানের মাথায় ব্যক্তিগত ০ রানে ওপেনার ফজলে আহমেদকে হারায় তারা। তবে অপর ওপেনার আবদুল মজিদ দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে নিয়ে যান অনেক দূর।

ওয়ান ডাউনে নামা মুমিনুল হকের সঙ্গে দারুণ এক জুটি গড়েন মজিদ। তাদের দুজনের দারুণ বোঝপড়ায় ১৬২ রানের অসাধারণ এক পার্টনারশীপ পায় ভিক্টোরিয়া। তবে দলকে অনেকদূর পর্যন্ত নিয়ে আসলেও ৬ রানের জন্য সেঞ্চুরির আক্ষেপ থেকে যায় ভিক্টোরিয়ার ওপেনার মজিদের।

ব্যক্তিগত ৯৪ রানে মজিদ আউট হলেও সেঞ্চুরি করেই মাঠ ছাড়েন মুমিনুল হক। ৭ চার ও  ১ ছক্কার ৯৪ রানের ইনিংস খেলতে ১৩৭ বল খেলেন তিনি মজিদ।  ১০৪ রানের ইনিংস খেলতে সমান বল ব্যবধানে ১২টি চার ২টি ছক্কার মার মারেন মুমিনুল হক। এছাড়া আল-আমিন দলের হয়ে ৫১ রানে অপরাজিত থাকেন। শেষপর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেটে ২৭০ রানের বড় সংগ্রহ গড়ে তোলে দলটি।

DPL_Victoria vs Prime Doleshor

বল হাতে প্রাইম দোলেশ্বরের হয়ে আল-আমিন হোসেন একাই তিনটি উইকেট পান। জবাবে ব্যাট করতে নেমে ২১১ রান তুলতেই মাত্র ৪৩ ওভারে অল আউট হয়ে যায় প্রাইম দোলেশ্বর। দলটির হয়ে রাকিবুল হাসান সর্বোচ্চ ৭৩ রান করেন। তাছাড়া  ওপেনিংয়ে নামা ইমতিয়াজ হোসেন ৪৩ এবং নাসির হোসেন ৩৫ রান করেন। ভালো কোনো জুটি গড়তে না পারায় শেষপর্যন্ত ২১১ রানেই থেমে যায় দোলেশ্বরের দৌড়।

বল হাতে ভিক্টোরিয়ার হয়ে চতুরঙ্গ ডি সিলভা সর্বোচ্চ ৫টি উইকেট নেন। কামরুল ইসলাম রাব্বি এবং আল-আমিন দুটি করে উইকেট নেন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

নিজামীকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর... সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম বুধবার, ১১ মে ২০১৬ মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে ফাঁস...
প্রধানমন্ত্রীর উদ্যোগ ও নির্দেশনায় খেলার মাঠ কেনা হচ্ছে... রিজওয়ানুল শামস, সিটিজিবার্তা২৪ডটকম মঙ্গলবার, ১০ মে ২০১৬ মির্জা আজম নিজস্ব প্রতিবেদক : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, ‘শিশু-কিশোরদে...
নিজামীর ফাঁসি কার্যকর সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম মঙ্গলবার, ১০ মে ২০১৬ ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে উৎসুক জনসাধারণ ও সংবাদকর্মী সহ সর্বস্তরের লোক সমাগম। জেনিফার আ...
রনিকে আবারও রাজপথে ফিরিয়ে আনব : মহিউদ্দিন চৌধুরী... ওয়াহিদুল আলম জিমি, সিটিজিবার্তা২৪ডটকম মঙ্গলবার, ১০ মে ২০১৬ ছবি: সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম চট্টগ্রাম: হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়ন পর...
ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ ও ছাত্র সংসদের যৌথ উদ্যোগে রনি’র মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল... প্রেস বিজ্ঞপ্তি, সিটিজিবার্তা২৪ডটকম মঙ্গলবার, ১০ মে ২০১৬ ছবির ক্যাপশন: চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি’র মুক্তির দাবী...



Leave a Reply