ছাত্রলীগ সেক্রেটারি রনি প্রসঙ্গে দু’লাইন: ফারুক ইসলাম

ctgbarta24.com
Share

‘রনি মুক্তি পাক, ষড়যন্ত্র নিপাত যাক’

“জয় হউক বাংলাদেশ ছাত্রলীগের”

মঙ্গলবার, ১০ মে ২০১৬
Ctg_mohanogor_BSL

ছাত্রলীগ সেক্রেটারি রনি প্রসঙ্গে দু’লাইন: ফারুক ইসলাম

বিশেষ প্রতিনিধি: আমাদের মধ্যে বিরোধটা শুরু হয় মহানগর ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষনার পর। কমিটির মেয়াদ তিন মাসের মাথায় প্রথম রনি আমাকে শোকজ করে। যদিও তার নিজের একক সির্ধান্তে। এরপর থেকে দু’দিকেই মনে দাগ কাটে! সম্পর্কের মাঝে নামে ভাটা। রাজনৈতিক বিষয়ে সাংগঠনিক মতপার্থক্য শুরু হতে থাকে।

সাংগঠনিক কর্মসূচীতে যেখানে রনি অবস্থান নেয়, তার বিপরীত ধারায় আমি। বিভিন্ন সময় নানা কৌশলে আমাকে হেয় করার চেষ্টা করতো। আমিও চেষ্টা করতাম তার সির্ধান্তের উল্টো পথে চলতে, যদিও সে মহানগরের সাধারণ সম্পাদক।

তবে নগর সভাপতি ইমরান আহমেদ ইমু ভাইকে আমি খুবী শ্রদ্ধা করি, তার কথা মেনে চলার যথাসাধ্য চেষ্টা করি। পরবর্তীতে আস্তে আস্তে নগরের সাংগঠনিক কর্মসূচীতে আমার উপস্থিতি কমতে শুরু করে যার একমাত্র কারণ শুধুই নুরুল আজিম রনি।

সম্প্রতি সাংগঠনিক অনেক বিষয়ে একে অপরের উপর খুবই ক্ষিপ্ত। এভাবে নানা বিষয়ে প্রতিদিন তর্ক-বিতর্কের যেন শেষ নেই। বিতর্কে লেগেই থাকতাম আমরা দুজন। সবাই জানে আমাদের সম্পর্কটা তেল আর পানির মিশ্রণের মতোন।

তবে একটা মজার বিষয় হচ্ছে, মাঝে মধ্যে গভীর রাতে দুদিক থেকেই ফোন কল আদান-প্রদান হতো আমাদের । আর যখনি কথা হতো যেন মনে হতো আসলে কিছুই হয়নি। যার যে আর্জিই থাকতো, না নামক শব্দ ব্যবহার হত না। কতোপকথনের নানান প্রসঙ্গে আবেগ আর ভালোবাসা যেন ভেসে উঠতো!

২০০৪ সালে মোহাম্মদপুরের হায়দার ভাই একদিন হাজেরা-তজু বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে এসে উপস্থিত। উনি পরিচয় করিয়ে দিল এইচ এস সি প্রথম বর্ষের নবীন এক ছাত্রের সাথে। বললো ফারুক ওহ আমার এলাকার ছোট ভাই। তোদের কলেজে ভর্তি হয়েছে। একসাথে রাজনীতি করিস। আর সেদিন থেকেই সে আমার সহযোদ্ধা।

বিএনপি-জামায়াত সরকার ক্ষমতায় তখন। একদিকে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীর সাথে সংঘর্ষ হত, অন্যদিকে পুলিশী হয়রানি। কলেজের পাশের ভবনটি ছিল চান্দগাঁও থানা। বুঝতেই পারছেন প্রশাসনিক চাপের পরিমাণ।

‘রনি মুক্তি পাক
ষড়যন্ত্র নিপাত যাক’

জয় হউক
বাংলাদেশ ছাত্রলীগের।

তবুও হার মানিনী কখনো, সাংগঠনিক কার্যক্রম অব্যাহত ছিল। তৎকালীন নগর ছাত্রলীগ সভাপতি এম.আর আজিম ভাই ও সেক্রেটারি মোহাম্মদ সালাউদ্দিন ভাইয়ের নেতৃত্বে চট্টলায় সরকার পতনের রীতিমতো নানা কর্মসূচী থাকতো। সব কর্মসূচীতে কলেজ ছাত্রলীগের বিশাল বহর নিয়ে যোগ দিতাম। হায়দার ভাই পরিচয় করিয়ে দেওয়া সেই সহযোদ্ধাটি খুবই সাংগঠনিক ছিল। নিজের রাজনৈতিক অবস্থান মজবুত করে নেয় অল্প সময়ে ভেতরে।

খুবই প্রতিবাদী ছিল সে। যে কারণেই বিরোধী পক্ষের নজর লেগে যায়। একবার ছাত্রদল কর্মীরা হামলাও করে তার উপর। মুহুর্তের মধ্যে শুরু হয় বিক্ষোভ। এভাবে সে উঠে আসতে শুরু করে।

জানেন ছেলেটি কে? বর্তমান নগর ছাত্রলীগ সেক্রেটারি নুরুল আজিম রনি। এইচ.এস.সি পাশ করে সে ভর্তি হয় ওমরগণি এম ই এস কলেজে। দুই বছর সহযোদ্ধা হিসেবে হাজেরা-তজু বিশ্ববিদ্যালয় কলেজে তাকে খুব কাছ থেকে চিনেছি, জেনছি ও দেখেছি।

রাজনীতিতে সাংগঠনিক নেতা হিসেবে খুব দক্ষ তাতে সন্দেহ নেই। আর অন্য কলেজে ভর্তি হওয়ার কারনে দেখা না হলেও রীতিমত যোগাযোগ হতো আমাদের মধ্যে।

আমাকে প্রায় বলতো, আপনি না ডাকলে ঔ কলেজে কেমনে যায়।

আর বলতো, আমি এখন অনেক এগিয়ে গেছি। সব মিটিং মিছিলে ৩/৪ ট্রাক ছেলে নিয়ে যায় (নগর সেক্রেটারি হবার আগে)।

দেখা হওয়ার সাথে সাথেই খুবী দুষ্টুমি করতো, তবে কথা বলার ধরনটা তার এখনো অপরিবর্তিত। যা অনেকে অপছন্দ করে। রাজনৈতিক হিসেব-নিকাশ কষতে গিতে আজ হয়তো কিছুটা দূরত্ব। কিন্তু তার এ কঠিন সময়ে নিজের আবেগ আর ধরে রাখতে পারলাম না, তাই দু’লাইন স্মৃতিচারণ করলাম বললেন,  মহানগর ছাত্রলীগ সহ-সভাপতি ফারুক ইসলাম।

‘রনি মুক্তি পাক
ষড়যন্ত্র নিপাত যাক’

জয় হউক
বাংলাদেশ ছাত্রলীগের।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

রনিকে আবারও রাজপথে ফিরিয়ে আনব : মহিউদ্দিন চৌধুরী... ওয়াহিদুল আলম জিমি, সিটিজিবার্তা২৪ডটকম মঙ্গলবার, ১০ মে ২০১৬ ছবি: সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম চট্টগ্রাম: হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়ন পর...
ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ ও ছাত্র সংসদের যৌথ উদ্যোগে রনি’র মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল... প্রেস বিজ্ঞপ্তি, সিটিজিবার্তা২৪ডটকম মঙ্গলবার, ১০ মে ২০১৬ ছবির ক্যাপশন: চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি’র মুক্তির দাবী...
‘চট্টগ্রাম ও মহসিন কলেজ শিবিরের নিয়ন্ত্রণে দিলে জামিন আপোষে রাজি’... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম মঙ্গলবার, ১০ মে ২০১৬ চট্টগ্রাম : হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় ভোট কেন্দ্রে প্রভা...
জামিন মিলেনি নুরুল আজিম রনির স্টাফ রির্পোটার, সিটিজিবার্তা২৪ডটকম মঙ্গলবার, ১০ মে ২০১৬ চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি চট্টগ্রাম : হাটহাজারী উপজেলার...
মতিউর রহমান নিজামীকে কি বাঁচানোর কেউ নেই?... মঙ্গলবার, ১০ মে ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মো. আখতারুজ্জামান বলেছেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জামায়াতের আমির মাওলানা মতি...



Leave a Reply