‘চট্টগ্রাম ও মহসিন কলেজ শিবিরের নিয়ন্ত্রণে দিলে জামিন আপোষে রাজি’

ctgbarta24.com
Share

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম

মঙ্গলবার, ১০ মে ২০১৬

'চট্টগ্রাম ও মহসিন কলেজ শিবিরের নিয়ন্ত্রণে দিলে জামিন আপোষে রাজি'

চট্টগ্রাম : হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় ভোট কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে গ্রেফতার হওয়া মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রনির মুক্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ।

মঙ্গলবার (১০ মে) সকাল থেকে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী। এ কর্মসূচি চলে বিকেল চারটা পর্যন্ত।

আজ সকাল ১১টা থেকে নগর, চট্টগ্রাম কলেজ, হাজী মুহাম্মদ মহসিন কলেজ ও আশেকানে আওলিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। এসময় তাদের হাতে রনির মুক্তির দাবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়।

'চট্টগ্রাম ও মহসিন কলেজ শিবিরের নিয়ন্ত্রণে দিলে জামিন আপোষে রাজি'

পরে জেলা প্রশাসক কার্যালয়ের প্রবেশমুখে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ পালন করে তারা। এসময় রনিকে দণ্ড দেওয়া বিচারক হারুনুর রশিদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, নগর ছাত্রলীগের সহ সভাপতি ইয়াছিন আরাফাত কচি, জয়নাল উদ্দিন জাহিদ, উপ সম্পাদক এম আর হৃদয়, চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম, জাবেদুল ইসলাম জিকু, জাহাঙ্গির রেজা, হাজি মুহাম্মদ মহসিন কলেজ শাখা ছাত্রলীগ নেতা মায়মুন উদ্দিন মামুন, সাইফুদ্দিন মানিক, ফখরুজজ্জামান আল ফয়সাল, আনোয়ার হোসেন পলাশ প্রমুখ।

'চট্টগ্রাম ও মহসিন কলেজ শিবিরের নিয়ন্ত্রণে দিলে জামিন আপোষে রাজি'

সমাবেশে চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম বলেন, রনি ভাইকে দেখতে গতকাল সোমবার (০৯ মে) বিকেলে কারাগারে গিয়েছিলাম। রনি ভাই বলেছেন, ‘‘তাকে আটকের পর ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম কলেজ ও হাজী মুহাম্মদ মহসিন কলেজের চিন্তা বাদ দিলে তার সঙ্গে আপোষ করতে রাজি বলে জানান।’’ কিন্তু রনি ভাই তাকে মুখের ওপর বলে দিয়েছেন দীর্ঘ ৩০ বছর পর এ দুটি কলেজ থেকে ছাত্রশিবির বিতাড়িত হয়েছে। শিক্ষার্থীরা এখন স্বাধীনভাবে দুটি কলেজে শিক্ষা কার্যক্রমে অংশ নিচ্ছে। আমি মরে গেলেও এ দুটি কলেজ পুনরায় শিবিরের হাতে তুলে দেব না।’

'চট্টগ্রাম ও মহসিন কলেজ শিবিরের নিয়ন্ত্রণে দিলে জামিন আপোষে রাজি'

এসময় বক্তারা বলেন, ছাত্র সমাজের কাছে তুমুল জনপ্রিয়তা আর চরম শিবির বিদ্বেষী মনোভাবই কাল হয়েছে রণির জন্য। এজন্য দলের অনেক হাইব্রিড নেতার চক্ষুশীলও ছিলেন তিনি। তাই তাকে মিথ্যা, ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে কারাগারে বন্দি করে রাখা হয়েছে।’

দ্রুত ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার করে নূরুল আজিম রনিকে মুক্তি দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান বক্তারা। তা না হলে আরও কড়া আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এদিকে সমাবেশ চলাকালে খবর আসে রনিকে অস্ত্র মামলায় জামিন দেননি আদালত। এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা নতুন আদালত ভবনের চারতলা পর্যন্ত ঘুরে ঘুরে বিক্ষোভ মিছিল করে। এসময় উপস্থিত মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অ্যাডভোকেট বদিউল আলম স্মারক ব্রিজের নিচে এসে অবস্থান কর্মসূচি পালন করতে থাকেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় আদালত প্রাঙ্গণের দিকে গাড়ি চলাচলে বাধা দেন তারা। ফলে কোনো গাড়িই আদালত প্রাঙ্গণে প্রবেশ করতে পারেনি।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

নিজামীকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর... সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম বুধবার, ১১ মে ২০১৬ মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে ফাঁস...
প্রধানমন্ত্রীর উদ্যোগ ও নির্দেশনায় খেলার মাঠ কেনা হচ্ছে... রিজওয়ানুল শামস, সিটিজিবার্তা২৪ডটকম মঙ্গলবার, ১০ মে ২০১৬ মির্জা আজম নিজস্ব প্রতিবেদক : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, ‘শিশু-কিশোরদে...
নিজামীর ফাঁসি কার্যকর সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম মঙ্গলবার, ১০ মে ২০১৬ ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে উৎসুক জনসাধারণ ও সংবাদকর্মী সহ সর্বস্তরের লোক সমাগম। জেনিফার আ...
রনিকে আবারও রাজপথে ফিরিয়ে আনব : মহিউদ্দিন চৌধুরী... ওয়াহিদুল আলম জিমি, সিটিজিবার্তা২৪ডটকম মঙ্গলবার, ১০ মে ২০১৬ ছবি: সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম চট্টগ্রাম: হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়ন পর...
ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ ও ছাত্র সংসদের যৌথ উদ্যোগে রনি’র মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল... প্রেস বিজ্ঞপ্তি, সিটিজিবার্তা২৪ডটকম মঙ্গলবার, ১০ মে ২০১৬ ছবির ক্যাপশন: চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি’র মুক্তির দাবী...



Leave a Reply