বিনোদন ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম
শুক্রবার, ৬ মে ২০১৬
আরেফিন শুভ আগেই জানিয়েছিলেন, আজ শুক্রবার (৬ মে) ’অস্তিত্ব’ ছবি মুক্তির আগে যেকোনও দিন নাগরিক দর্শকদের দারস্থ হবেন। হাতে ছবির পোস্টার নিয়ে কথা বলবেন ছবিটি নিয়ে। সেটি গেল এক সপ্তাহ ধরে করে দেখিয়েছেন। রাজধানীজুড়ে পোস্টার হাতে ছুটেছেন বুলেট গতিতে। জানিয়েছেন হলে গিয়ে টিকেট কেটে ‘অস্তিত্ব’ ছবিটি কেন দেখবেন?
তবে এখানেই শেষ নয়। শুভ জানালেন, আজ শুক্রবার ছবিটি মুক্তির পর দর্শকরা তার সঙ্গে নৈশভোজ করতে পারবেন। সঙ্গে থাকবেন ছবির নায়িকা তিশা এবং পরিচালক অনন্য মামুনও। তাও একেবারে বিনামূল্যে!
তার ঘোষণা মতে, ”আগামী ৮ই মে আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে মুক্তি দেওয়া হবে ‘অস্তিত্ব’ সিনেমার ’মা’ গানটি। যার ভিডিওতে থাকবে তোমাদের পাঠানো মায়ের সঙ্গে সেলফিও। আর তার মাঝে সেরা ৫ সেলফি বিজয়ী সুযোগ পাবে তিশা-শুভ সহ পুরো ’অস্তিত্ব’ টিমের সঙ্গে ডিনার করার সুযোগ।”
আর এই প্রতিযোগিতায় অংশ নিতে ’অস্তিত্ব’ ছবির ইভেন্ট পেইজে যার যার মায়ের সঙ্গে সেলফি শেয়ার দিতে হবে। যা এরইমধ্যে শুরু হয়ে গেছে। মায়ের সঙ্গে সেলফি প্রকাশের হিড়িক পড়েছে ছবিটির ইভেন্ট পাতায়।
বাংলাদেশ ছাড়াও ওমান, মালয়েশিয়া ও যুক্তরাজ্যে ‘অস্তিত্ব’ ছবিটি মুক্তি পাবে শিগগিরই। শুভ-তিশা ছাড়াও ছবিতে অভিনয় করেছেন সুচরিতা, সুজাতা, আজিম, নিঝুম রুবিনা, ডন প্রমুখ। পরিচালনা করেছেন অনন্য মামুন।
ছবিটি আজ প্রায় ৭০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
এই লিংকে প্রকাশ করুন মায়ের সঙ্গে সেলফি:
https://www.facebook.com/events/116164552125300/?active_tab=posts

