‘মা’ দিবসে ‘অস্তিত্ব’র সেলফি কনটেস্ট

ctgbarta24.com
Share

বিনোদন ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম

শুক্রবার, ৬ মে ২০১৬

'মা' দিবসে 'অস্তিত্ব'র সেলফি কনটেস্ট

আরেফিন শুভ আগেই জানিয়েছিলেন, আজ শুক্রবার (৬ মে) ‌’অস্তিত্ব’ ছবি মুক্তির আগে যেকোনও দিন নাগরিক দর্শকদের দারস্থ হবেন। হাতে ছবির পোস্টার নিয়ে কথা বলবেন ছবিটি নিয়ে। সেটি গেল এক সপ্তাহ ধরে করে দেখিয়েছেন। রাজধানীজুড়ে পোস্টার হাতে ছুটেছেন বুলেট গতিতে। জানিয়েছেন হলে গিয়ে টিকেট কেটে ‘অস্তিত্ব’ ছবিটি কেন দেখবেন?

তবে এখানেই শেষ নয়। শুভ জানালেন, আজ শুক্রবার ছবিটি মুক্তির পর দর্শকরা তার সঙ্গে নৈশভোজ করতে পারবেন। সঙ্গে থাকবেন ছবির নায়িকা তিশা এবং পরিচালক অনন্য মামুনও। তাও একেবারে বিনামূল্যে!

তার ঘোষণা মতে, ‌‌”আগামী ৮ই মে আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে মুক্তি দেওয়া হবে ‘অস্তিত্ব’ সিনেমার ‌’মা’ গানটি। যার ভিডিওতে থাকবে তোমাদের পাঠানো মায়ের সঙ্গে সেলফিও। আর তার মাঝে সেরা ৫ সেলফি বিজয়ী সুযোগ পাবে তিশা-শুভ সহ পুরো ‌’অস্তিত্ব’ টিমের সঙ্গে ডিনার করার সুযোগ।”

'মা' দিবসে 'অস্তিত্ব'র সেলফি কনটেস্ট

‘অস্তিত্ব’ ছবির দৃশ্য নায়ক শুভ ও নায়িকা তিশা।

আর এই প্রতিযোগিতায় অংশ নিতে ‌’অস্তিত্ব’ ছবির  ইভেন্ট পেইজে যার যার মায়ের সঙ্গে সেলফি শেয়ার দিতে হবে। যা এরইমধ্যে শুরু হয়ে গেছে। মায়ের সঙ্গে সেলফি প্রকাশের হিড়িক পড়েছে ছবিটির ইভেন্ট পাতায়।

বাংলাদেশ ছাড়াও ওমান, মালয়েশিয়া ও যুক্তরাজ্যে ‘অস্তিত্ব’ ছবিটি মুক্তি পাবে শিগগিরই। শুভ-তিশা ছাড়াও ছবিতে অভিনয় করেছেন সুচরিতা, সুজাতা, আজিম, নিঝুম রুবিনা, ডন প্রমুখ। পরিচালনা করেছেন অনন্য মামুন।

ছবিটি আজ প্রায় ৭০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

এই লিংকে প্রকাশ করুন মায়ের সঙ্গে সেলফি:  

https://www.facebook.com/events/116164552125300/?active_tab=posts

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

৮ জুন মুক্তি পেতে চলেছে ‘কনজ্যুরিং ২’ সোমবার, ০৯ মে ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম   বিনোদন ডেস্ক : তিন বছরের অপেক্ষার শেষ হতে চলেছে এ বার। ৮ জুন মুক্তি পেতে চলেছে ‘কনজ্যুরিং ২’। পরিচালক জে...
আগামী ঈদের বিশেষ টেলিফিল্ম ‘চিলেকোঠার চিরকুট’... শনিবার, ০৭ মে ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম বিনোদন ডেস্ক : তরুণ পরিচালক মেহেদী হাসান মুকুল আগামী ঈদের জন্য নির্মাণ করেছেন বিশেষ টেলিফিল্ম ‘চিলেকোঠার চ...
‘আইসক্রিমে ঝুঁকেছে তারুণ্য’ বৃহস্পতিবার, ০৫ মে ২০১৬    ১৫:৫৯ ঘণ্টা বিনোদন ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম জেনিফার আলম : গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহে রাজধানীসহ সারা দেশের মানুষের জী...
সাকিবদের খেলা দেখতে ছেলে আব্রামকে নিয়ে কলকাতায় শাহরুখ... বিনোদনডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ৪ মে ২০১৬ চট্টগ্রাম : নিজের দল কলকাতা নাইট রাইডার্সের খেলা দেখতে ছোট ছেলে আব্রামকে নিয়ে  কলকাতার ইডে...
চিটাগং শর্ট স্ক্রিপ্ট রাইটিং ফেস্টিভ্যাল ২০১৬... জেনিফার আলম: চিটাগং শর্ট এর আয়োজনে দেশে প্রথম বারের মতো স্ক্রিপ্ট রাইটিং ফেস্টিভাল হতে যাচ্ছে ২৫এ মে থেকে। সারা দেশ থেকে মৌলিক স্ক্রিপ্ট গুলো ফেস্...



Leave a Reply