মঙ্গলবার, ৮ মার্চ ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম, চট্টগ্রাম : একাত্তরে মানবতা বিরোধী অপরাধে দন্ডিত জামায়াতের শীর্ষ নেতা মীর কাশেম আলীর ফাঁসির রায় আপিল বিভাগে বহাল থাকার প্রতিবাদে বুধবার জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে নাশকতা মোকাবেলায় ১১ প্লাটুন বিজিব মোতায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আগামীকাল বুধবার ভোর ৬টা থেকে চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন উপজেলায় এসব বিজিবি মাঠে নামবে।
সংবাদমাধ্যম’কে বিষয়টি জানিয়ে বিজিবি দক্ষিণ-পূর্ব অঞ্চলের পরিচালক (অপারেশন) লে.কর্ণেল এ কে এম নাসির উদ্দিন একরাম বলেন, ‘হরতালে নাশকতা মোকাবেলায় জেলা প্রশাননের চাহিদা মোতাবেক ৯ প্লাটুন বিজিব মোতায়ন করা হচ্ছে।
এছাড়া অাগে থেকেই ফটিকছড়িতে ২ প্লাটুন বিজিবি মোতায়ন রয়েছে। সব মিলিয়ে নগরীসহ পুরো চট্টগ্রামে বুধবার ভোর ৬টা থেকে ১১ প্লাটুন বিজিব মোতায়েন থাকবে।’

