হাসিনা ভদ্রভাবে কথা বলতে পারেন না, ভদ্র আচরণও জানেন না

মঙ্গলবার, ৮ মার্চ ২০১৬

হাসিনা ভদ্রভাবে কথা বলতে পারেন না, ভদ্র আচরণও জানেন না

হাসিনা ভদ্রভাবে কথা বলতে পারেন না, ভদ্র আচরণও জানেন না

সিটিজিবার্তা২৪ডটকম, চট্টগ্রাম : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘হাসিনা ভদ্র ভাষায় কথা বলতে পারেন না, ভদ্র আচরণও করতে পারেন না। তিনি এমন অশ্লীল ভাষা ব্যবহার করেন যা সবার জন্য লজ্জার।’

মঙ্গলবার রাতে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা দলের নেত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশের কাজে মেয়েদের প্রথম রাস্তায় নামিয়েছেন জিয়াউর রহমান। মহিলারা যে রাস্তায় বেরিয়ে ট্রাফিকের দায়িত্ব পালনসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারবে তা হয়তো অনেকে চিন্তাও করেননি।’

খালেদা জিয়া বলেন, ‘খাল কাটা কর্মসূচিতে কোদাল হাতে নিয়ে মহিলারা অংশ নিয়েছিলেন। সাংবাদিকতায় মহিলাদের আরো বেশি আশা উচিৎ।’

তিনি দাবি করেন, আজ মহিলারা কোথাও নিরাপদ নয়, শিশুরাও নির্যাতিত। পুলিশ দ্বারা নারী নির্যাতন অনেক দুঃখজনক। বিচার হয় না বলে এরা নির্ভয়ে নোংরা কাজ করে যাচ্ছে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

১০ এপ্রিল প্রিমিয়ার ক্রিকেট লিগ ‘প্লেয়ার বাই চয়েজ’... খেলা ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার  ১৯:৪০ ঘন্টা বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রিমিয়ার ক্রিকেট লিগ ২০১৫-১৬ মৌসুমের প্লে...
চট্টগ্রামের ৩০ ইউপি নির্বাচনের মধ্যো ২৮টিতেই বিএনপির বর্জন... চট্টগ্রাম সংবাদ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার ১৮:৩৫ ঘন্টা চট্টগ্রাম : ভোট কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই ও এজেন...
কক্সবাজারে সময় টিভির রিপোর্টার সুজাউদ্দিন রুবেল র‌্যাবের হাতে মারধরের শিকার... সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম আপডেট: ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার  ১৭:৪৭ ঘন্টা কক্সবাজার : নির্বাচনী গণ্ডগোলের ফুটেজ নিতে গিয়ে র‌্যাবের হাতে মারধরের...
আমি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অতীব নগন্য পাহারাদার : মহিউদ্দিন চৌধুরী... নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট : ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার সময় ১৮:২৫ ঘন্টা আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম : নিজের উদ্যোগে প্...
নেতা হবে তার নিজ যোগ্যতায় : যুবলীগ চেয়ারম্যান... নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট : ৩১-০৩-২০১৬   বৃহস্পতিবার  ১৬:৪৫ ঘন্টা নেতা হবে তার নিজ যোগ্যতায় : যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ...



Leave a Reply