শিরোনাম

                                                                                

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টারে দিনব্যপী প্রদর্শনী

বুধবার, ০৯ মার্চ ২০১৬

DSC_1030সিটিজিবার্তা২৪ডটকম : ০৮ মার্চ, ২০১৬ (মঙ্গলবার) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টারে দিনব্যপী প্রদর্শনী আয়োজিত হয়েছে। প্রদর্শনীটি যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সমিতি, বন্ধু সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি, বাসা, তরঙ্গ, প্ল্যান ইন্টারন্যাশনাল, সলিডারিটি সেন্টার, উইনরক ইন্টারন্যাশনাল ও ইউএসএইড বাংলাদেশ।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন আইন ও সালিশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্য ড. হামিদা হোসেন এবং ইউএসএইড এর রেসিডেন্ট লিগ্যাল এ্যাডভাইজার এ্যালেক্সিস টেইলর। এছাড়াও উদ্বোধনী ও সমাপনী বক্তব্য রাখেন উইনরক ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি মিস ইরিনেল কোকোস।

জাতিসংঘ প্রদত্ত এ বছরের নারী দিবসের প্রতিপাদ্য “প্ল্যানেট ৫০.৫০ বাই ২০৩০”। দিবসটি উদযাপনে একাত্বতা প্রকাশে “নারী পুরুষের সমতা এবং অধিকারের জন্য এগিয়ে আসুন” এই স্লোগানকে সামনে রেখে মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। লিঙ্গ বৈষম্য ও যৌন হয়রানির ওপর একটি বিষয়ভিত্তিক নাটিকা উপস্থাপন করে হিজরা সম্প্রদায়ের অধিকার সুরক্ষায় কর্মরত বেসরকারি সংস্থা বন্ধু সেস্যাল ওয়েলফেয়ার সোসাইটি। নারী শিল্পীদের অংশগ্রহনে নৃত্য পরিবেশন করে তরঙ্গ নামক বেসরকারী সংস্থা। এছাড়াও দিনব্যপী এই প্রদর্শনীতে নারী ক্ষমতায়নের স্থিরচিত্র এবং নারী শিল্পীদের চিত্রাংকন প্রদর্শিত হয়।

পাশাপশি সুবিধাবঞ্চিত নারীদের তৈরি হস্তশিল্প প্রদর্শন ও নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হয়। উইনরক ইন্টারন্যাশনাল ও ইউএসএইড এর প্রষ্ঠপোষকতায় মানব পাচারের ভিকটিমদের নিয়ে গঠিত সংগঠন “সারভাইভার ভয়েস অনির্বান” তাদের ঘুরে দাঁড়ানোর অভিজ্ঞতা বিনিময় করেন। এছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

সোনারগাঁয়ে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১৫... জেলা সংবাদদাতা, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট : ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার  ১৯:১৫ ঘন্টা সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ সোনারগা...
আনসার-ভিডিপির পোশাকে ছাত্রলীগ ইউপি নির্বাচন ২০১৬ জেলা প্রতিবেদক, সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম আপডেট : ৩১-৩-২০১৬  বৃহস্পতিবার  ১৮:৩০ ঘন্টা রংপুরে আনসার-ভিডিপির পোশাকে ছাত্রলীগ...
কক্সবাজারে সময় টিভির রিপোর্টার সুজাউদ্দিন রুবেল র‌্যাবের হাতে মারধরের শিকার... সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম আপডেট: ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার  ১৭:৪৭ ঘন্টা কক্সবাজার : নির্বাচনী গণ্ডগোলের ফুটেজ নিতে গিয়ে র‌্যাবের হাতে মারধরের...
পীরের নির্দেশ মেনে দীর্ঘ ৪৫ বছর ধরে ভোটকেন্দ্রে যান না নারীরা... বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম ডেস্ক সংবাদ  : একজন পীরের নির্দেশ মেনে দীর্ঘ ৪৫ বছর ধরে ভোটকেন্দ্রে ভোট দিতে যান না চাঁদপুরের ফরিদ...
ঝিনাইদহে প্রচণ্ড ঝড়ে ফসলসহ ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি... বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : ঝিনাইদহে প্রচণ্ড ঝড়ে ফসলসহ ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় অন্তত ১৫ জন আহত হয়েছেন। জেলা প্র...



Leave a Reply