চট্টগ্রাম আন্তর্জাতিক শিল্প পণ্য মেলা শুক্রবার থেকে শুরু হচ্ছে

বুধবার, ০৯ মার্চ ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম 

চট্রগ্রাম : আগামী শুক্রবার থেকে ২৪তম চট্টগ্রাম আন্তর্জাতিক শিল্প পণ্য মেলা সিআইটিএফ-২০১৬ শুরু হবে। নগরীর পলোগ্রাউন্ডে  চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টিজ  সিসিসিআই আয়োজিত এই মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ।

বুধবার ওয়ার্ল্ড  ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু হলে এক সংবাদ সম্মেলনে মেলার আয়োজন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সিসিসিআই কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে সিসিসিআই প্রেসিডেন্ট মাহবুবুল আলম জানান, দেশি পণ্যের বাজার সম্প্রসারন এবং আন্তর্জাতিক পণ্যের সাথে ক্রেতাদের পরিচিত করার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হচ্ছে,  প্রতিবছরই মেলার পরিসর বাড়ছে।প্রতিবছর ১৫ থেকে ২০ লক্ষ মানুষ মেলা পরিদর্শন করে, আর এটাই দেশের বেসরকারি পর্যায়ে আয়োজিত সবচেয়ে বড় বাণিজ্য মেলা, আগের ন্যায় একই রকম উপস্থিতি থাকবে বলে আশা করেন তিনি।

সিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, “মেলায় অংশগ্রহণকারী খাদ্যের দোকানগুলোতে মূল্য তালিকা নির্ধারণ করে দেয়া হবে, বিশ্ব সাহিত্য কেন্দ্রকে বিনামূল্যে স্টল দেয়া হয়েছে, নির্ধারিত দিনগুলোতে  শিক্ষার্থীদেরকে বিনামূল্যে মেলা পরিদর্শনের সুযোগ দেয়া হবে।”

সংবাদ সম্মেলনে মেলা কমিটির চেয়ারম্যান সিসিসিআই সহ-সভাপতি  সৈয়দ জামাল আহমদ  লিখিত বক্তেব্যে বলেন, “প্রায় চার লক্ষ বর্গফুটের অধিক জায়গা জুড়ে মেলার আয়োজন হচ্ছে, মোট ৪৫০টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে।’“সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত মেলা খোলা থাকবে, দর্শনার্থী ফি ধার্য্য করা হয়েছে ১০টাকা,  পুরুষ ও মহিলাদের জন্য থাকবে আলাদা টিকেট কাউন্টার, বলেন তিনি।

জামাল আহমদ আরো বলেন, “মেলায় অংশগ্রহণকারী ব্যবসায়ী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত সিসিটিভি ক্যামরা লাগানো হয়েছে, স্থাপন করা হয়েছে অস্থায়ী পুলিশ ক্যাম্প যেখানে ২৪ঘন্টায় পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবে, এছাড়া অনান্য আইন  শৃংখলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবে।বিদেশী রাস্ট্রদূত ও বিভিন্ন দেশ ও সংস্থার প্রতিনিধি এবং সরকারের মন্ত্রীসহ উচ্চ পদস্থ কর্মকর্তারা মেলা পরিদর্শন করবেন।প্রতিবারের ন্যায় এবারও মেলার পার্টনার কান্ট্রি হচ্ছে থাইল্যান্ড, এছাড়াও ভারত, চীন ও ইরানের পণ্য উৎপাদনকারীরা তাদের নিজস্ব পণ্য নিয়ে মেলায় অংশ নিচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

 

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

সিইউজে নির্বাচনে সভাপতি রিয়াজ এবং সম্পাদক মো: আলী নির্বাচিত... সিটিজিবার্তা২৪ডটকম রিয়াজ হায়দার চৌধুরী ও মোঃ আলী চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) নির্বাচনে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক নির...
‘স্বাধীনতার বিরোধী শক্তি অর্থনীতিকে পঙ্গু করতে সচেষ্ট’... চবি প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট : ২০১৬-০৪-০১  শুক্রবার  রাত ১২:২৫ ঘন্টা মোহাম্মদ এ আরাফাত চট্টগ্রাম : স্বাধীনতার বিরোধী শক্তি রাজনীত...
শিক্ষার্থীদেরকে বঙ্গবন্ধু ও স্বাধীনতা সম্পর্কে ধারণা দিতে হবে... নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট :৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার  ২৩:৫৫ ঘন্টা জিয়াউদ্দিন বাবলু চট্টগ্রাম : সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলু...
বাকলিয়ায় দুই ড্রিংকিং ওয়াটার কারখানাকে জরিমানা... বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম চট্রগ্রাম : মহানগরীর বাকলিয়া থানাধীন কে বি আমান আলী রোডের শাবাবা ড্রিংকিং ওয়াটার এবং আরওয়া ড্রি...
চট্টগ্রামের ৩০ ইউপি নির্বাচনের মধ্যো ২৮টিতেই বিএনপির বর্জন... চট্টগ্রাম সংবাদ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার ১৮:৩৫ ঘন্টা চট্টগ্রাম : ভোট কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই ও এজেন...



Leave a Reply