শিরোনাম

                                                                                

‘যারা হরতাল ডেকেছে এবং সমর্থন করছে তাদেরও বিচার হবে’ এ বি এম মহিউদ্দিন চৌধুরী

বুধবার, ৯ মার্চ ২০১৬

সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম

যারা হরতাল ডেকেছে এবং সমর্থন করছে তাদেরও বিচার হবে এ বি এম মহিউদ্দিন চৌধুরী

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ হরতাল বিরোধী সমাবেশ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, কুখ্যাত যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসির রায় দেশের সর্বোচ্চ আদালতের আপীল বিভাগ বহাল রাখায় যারা হরতাল ডেকেছে এবং সমর্থন করছে তাদেরও বিচার হতে হবে। এরা দেশের পবিত্র সংবিধান ও আইনের শাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে।

আজ বুধবার সকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দারুল ফজল মার্কেট চত্বরে হরতাল ও নৈরাজ্য বিরোধী সমাবেশে সভাপতির ভাষণে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, এখনও চট্টগ্রামে পুলিশ প্রশাসন ও সরকারের বিভিন্ন স্তরে যুদ্ধাপরাধীদের দোসররা ঘাপটি মেরে আছে। তারা বিভিন্ন জায়গায় গোপণ বৈঠক করছে এবং দেশ বিরোধী অপতৎপরতার নীলনক্সা করছে। তাদের এই সব ঘৃণ্য কার্যকলাপের দালিলিক তথ্য আমাদের কাছে আছে। আমি তাদের সাবধান করে দিয়ে বলছি সংযত না হলে পরিণতি ভয়াবহ হবে। তিনি চট্টগ্রামের দেশপ্রেমিক জনতার উদ্দেশ্যে বলেন, আমরা যুদ্ধ করে বিজয়ী হয়েছি। এই মাটি, জাতি ও জাতির জনককে কিছুতেই অপবিত্র হতে দেবেন না।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন বলেন, বঙ্গবন্ধু হত্যাকারী ও যুদ্ধাপরাধীদের বিচার ও শাস্তি নিশ্চিত এবং এদেশকে বঙ্গবন্ধুর কাঙ্কিত সোনার বাংলা রূপায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির প্রত্যাশা পূরণে ঐতিহাসিক ভূমিকা পালন করে যাচ্ছেন। আজ সময় এসেছে জননেত্রী শেখ হাসিনার অনুকূলে জাতিকে ঐক্যবদ্ধ করা। তাই আমাদের সকল স্তরের নেতা-কর্মীকে এই সরকারের সাফল্যের বার্তা ঘরে ঘরে পৌছে দিতে হবে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট সুনীল কুমার সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুলী, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী. উপ দপ্তর সম্পাদক কাউন্সিলর জহরলাল হাজারী, কার্যনির্বাহী সদস্য গৌরঙ্গ চন্দ্র ঘোষ, হাজী নুরুল আমিন শান্তি, অমল মিত্র, বখতিয়ার উদ্দিন খান, ইঞ্জিনিয়ার বিজয় কিষাণ চৌধুরী, হাজী বেলাল আহমেদ, কোতোয়ালী থানা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মো: শের মোহাম্মদ, সাধারণ সম্পাদক কাউন্সিলর আলহাজ্ব সলিম উল্লাহ বাচ্চু, আলকরণ ওয়ার্ড সাধারণ সম্পাদক আবদুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো: সালাহউদ্দিন আহমেদ, কোতোয়ালী থানা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাসান মনসুর, মহানগর যুবলীগের মো: হেলাল উদ্দিন, আবু সাঈদ জন ও শেখ নাছির আহমেদ।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

ইউপি নির্বাচন দ্বিতীয় ধাপে আ’লীগ ৩৮৪, বিএনপি ৫৮, জাপা ৪, স্বতন্ত্র ১০৭... সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম আপডেট : ২০১৬-০৪-০১  শুক্রবার   ০২:১১ ঘন্টা প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপে গতোকাল...
সিইউজে নির্বাচনে সভাপতি রিয়াজ এবং সম্পাদক মো: আলী নির্বাচিত... সিটিজিবার্তা২৪ডটকম রিয়াজ হায়দার চৌধুরী ও মোঃ আলী চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) নির্বাচনে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক নির...
‘স্বাধীনতার বিরোধী শক্তি অর্থনীতিকে পঙ্গু করতে সচেষ্ট’... চবি প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট : ২০১৬-০৪-০১  শুক্রবার  রাত ১২:২৫ ঘন্টা মোহাম্মদ এ আরাফাত চট্টগ্রাম : স্বাধীনতার বিরোধী শক্তি রাজনীত...
শিক্ষার্থীদেরকে বঙ্গবন্ধু ও স্বাধীনতা সম্পর্কে ধারণা দিতে হবে... নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট :৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার  ২৩:৫৫ ঘন্টা জিয়াউদ্দিন বাবলু চট্টগ্রাম : সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলু...
ভারতকে চোখের জ্বলে ভাসিয়ে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ... খেলা ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার  ২৩:৩৮ ঘন্টা বিরাট কোহলির শেষ ওভারের চতুর্থ বলে ছয় মেরে সমগ্র ভারতীয়দের চোখের জ্ব...



Leave a Reply