“দখিনা আন্ত:বিশ্ববিদ্যালয় টি২০ ক্রিকেট টুর্নামেন্ট”
‘রতনের স্পিন ঘূর্ণীতে ইস্ট ডেল্টাকে হারিয়ে সেমিফাইনালে সাউদার্ন’

ম্যাচ সেরা রতন দাশের (সাদার্ন) হাতে ক্রেস্ট তুলে দেন স্পন্সর প্রতিষ্ঠান দখিনা’র সহযোগী সম্পাদক ইসরাত জাহান।
সিটিজিবার্তা২৪ডটকম : চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা আয়োজিত ‘দখিনা আন্তঃ বিশ্ববিদ্যালয় টি২০ ক্রিকেট টুর্নামেন্ট’ এর দ্বিতীয় আসরে টানা দ্বিতীয় ম্যাচ জিতে সেমি ফাইনাল নিশ্চিত করেছে শিরোপা প্রত্যাশী সাউদার্ন বিশ্ববিদ্যালয়।
বুধবার দুপুর আড়াইটায় সাগরিকা মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে অলরাউন্ডার রতন দাশের অফ স্পিন ঘূর্ণীতে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়কে ৬ উইকেটে হারিয়ে সহজেই সেমিফাইনাল নিশ্চিত করে সাউদার্ন বিশ্ববিদ্যালয় ।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ইস্ট ডেল্টা ২০ ওভার খেলে ১০ উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করে। ইস্ট ডেল্টার সামি করেন ১৭ রান, সাঞ্জু ২৭ এবং মামুনের ১৪ রান সংগ্রহ করেন। সাউদার্নকে আরো বড় রানের টার্গেট ছুড়ে দিতে পারতো ইস্ট ডেল্টা তাদের ব্যাটসম্যানরা যদিনা রতনের অফ স্পিন ঘূর্ণীতে পরাস্ত হয়ে উইকেট না হারালে। সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের অলরাউন্ডার রতন দাশ ৩ রান খরচ করে একাই ৪ উইকেট শিকার করেন এবং কামরুল, মনির এবং ধ্রুব ১ টি করে উইকেট নিয়েছেন।
১১৫ রানের টার্গেট তাড়া করতে নেমে সাউদার্ন বিশ্ববিদ্যালয় ১৬.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে সহজে টানা ২য় জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেন। দলের পক্ষে ওপেনার আকিব করেন ৩৫ বলে ৩৬ রান, কাজী কারুল করেন ২৪ বলে ২৪ রান এবং সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের অধিনায়ক সাজ্জাদুল হক রিপন এর ২০ বলে অপরাজিত ৩৪ রান সংগ্রহে দলের ৬ উইকেটের সহজ জয় নিয়ে সেমিফাইল নিশ্চিত করে।
এদিকে গ্রুপ সেরা হবার লড়াইয়ে শেষ ম্যাচে ১২ মার্চ মুখোমুখি হবে ইতিমধ্যো টানা দুই ম্যাচ সহজ জয় পাওয়া টুর্নামেন্টের আরেক ফেবারিট গতোবারের রানার্সআপ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়।
উল্লেখ্য, দখিনা আন্ত:বিশ্ববিদ্যালয় টি২০ ক্রিকেট টুর্নামেন্টে সাউদার্ন বনাম প্রিমিয়ারের গ্রুপ সেরার লড়াইয়ে কে জিতে কে হারে এইটা দেখার অপেক্ষায় ক্রীড়া প্রেমী নিজ নিজ দলের সমর্থকরা। সাউদার্ন কাগজে কলমে এবারো অনেক শক্তিশালী এবং অভিজ্ঞ এবার কি তারা ১ম আসরের সেমিতে প্রিমিয়ারের কাছে হেরে চ্যাম্পিয়নের স্বপ্ন ভঙ্গের প্রতিশোধ নিতে মরিয়া দলটি।
এদিকে অভিজ্ঞ ও তরুন উঠতি তারকা খেলায়াড়দের নিয়ে গড়া দলটিও দারুন ফর্মে আছে। গ্রুপ ম্যাচের দুই খেলায় বেশ দাপুটে জয় পেয়েছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের দলটি।
আগামী শনিবার (১২ মার্চ) মাঠের লড়াইয়ে কে জিতে কে হারে দেখাই অপেক্ষায় দুই বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট প্রেমী সমর্থকরা ।
