শিরোনাম

                                                                                

শাপলা চত্বরের নাম পাল্টিয়ে শাহাদাত চত্বর করবে বিএনপি

শুক্রবার, ১১ মার্চ ২০১৬ ১৪:৫৫ ঘন্টা

রাজনীতি ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম

শাপলা চত্বরের নাম পাল্টিয়ে শাহাদাত চত্বর করবে বিএনপি

শাপলা চত্তর ঢাকা

চট্টগ্রাম : বিএনপি ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় গেলে ‘শাপলা চত্বরের নাম পাল্টিয়ে শাহাদাত চত্বর করবে’ বলেছেন বিএনপির, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন।

২০১৩ সালের ৫ মে সমাবেশের সময় হেফাজতে ইসলামের পাশে না থাকতে পারা বিএনপির দুর্ভাগ্য বলেও মন্তব্য করেন বিএনপির এ কেন্দ্রীয় নেতা।

শুক্রবার (১১ মার্চ) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘আমাদের দুর্ভাগ্য, হেফাজতে ইসলামের মহাসমাবেশে আমরা তাদের পাশে থাকতে পারিনি।’

‘বাংলাদেশের স্বাধীনতা ও জিয়াউর রহমান’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল।

প্রধানমন্ত্রীর উদ্দেশে শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আপনি পাপ অনেক করেছেন। খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে আপনার মন্ত্রিসভা থেকে বাদ দিয়ে এবার নিজের সম্মান কিছুটা হলেও রক্ষা করুন।’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের উদ্দেশে তিনি বলেন, ‘খালেদা জিয়া সম্পর্কে অনেক বাজে কথা বলেছেন। এখন আবার প্রধান বিচারপতিকে নিয়ে বাজে কথা শুরু করেছেন। হিসাব করে কথা না বললে আপনাকে মন্ত্রিত্ব থেকে টেনেহিঁচড়ে নামানো হবে।’

তিনি বলেন, ‘লাখ লাখ মানুষ বিএনপির কাউন্সিলে আসবে। কাউন্সিলের জন্য সরকার বিএনপিকে যে জায়গা দিয়েছে তা যথেষ্ট নয়। সোহরাওয়ার্দী উদ্যান কারও বাবার সম্পত্তি না, সেখানে কেন আমাদের জায়গা দেয়া হলো না?’

আয়োজক সংগঠনের সভাপিত সৈয়দ মো. ওমর ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন যুব দলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

ইউপি নির্বাচন দ্বিতীয় ধাপে আ’লীগ ৩৮৪, বিএনপি ৫৮, জাপা ৪, স্বতন্ত্র ১০৭... সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম আপডেট : ২০১৬-০৪-০১  শুক্রবার   ০২:১১ ঘন্টা প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপে গতোকাল...
সিইউজে নির্বাচনে সভাপতি রিয়াজ এবং সম্পাদক মো: আলী নির্বাচিত... সিটিজিবার্তা২৪ডটকম রিয়াজ হায়দার চৌধুরী ও মোঃ আলী চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) নির্বাচনে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক নির...
ভারতকে চোখের জ্বলে ভাসিয়ে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ... খেলা ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার  ২৩:৩৮ ঘন্টা বিরাট কোহলির শেষ ওভারের চতুর্থ বলে ছয় মেরে সমগ্র ভারতীয়দের চোখের জ্ব...
১০ এপ্রিল প্রিমিয়ার ক্রিকেট লিগ ‘প্লেয়ার বাই চয়েজ’... খেলা ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার  ১৯:৪০ ঘন্টা বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রিমিয়ার ক্রিকেট লিগ ২০১৫-১৬ মৌসুমের প্লে...
চট্টগ্রামের ৩০ ইউপি নির্বাচনের মধ্যো ২৮টিতেই বিএনপির বর্জন... চট্টগ্রাম সংবাদ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার ১৮:৩৫ ঘন্টা চট্টগ্রাম : ভোট কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই ও এজেন...



Leave a Reply