শিরোনাম

                                                                                

অনলাইনে হজযাত্রীদের প্রাক-নিবন্ধন শুরু হবে ২০ মার্চ

শনিবার, ১২ মার্চ ২০১৬  ২০:১০ ঘন্টা

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম

অনলাইনে হজযাত্রীদের প্রাক-নিবন্ধন শুরু হবে ২০ মার্চ

ঢাকা : ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, সৌদি ই-হজ ম্যানেজমেন্টের সঙ্গে সমন্বয় সাধন এবং বাংলাদেশিদের হজে গমন সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় ই-হজ সিস্টেম চালু করা হয়েছে। আগামী ২০ মার্চ থেকে এ বছর
প্রথমবারের মতো অনলাইনে হজযাত্রীদের প্রাক-নিবন্ধন শুরু হবে।

শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত তিন দিনব্যাপী হজ ও ওমরাহ ফেয়ার-২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান ধর্মমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘আজ থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী হজ ও ওমরাহ ফেয়ারে হজযাত্রীদের নানা তথ্য ও সেবা পাওয়ার সুযোগ করে দেবে। হজযাত্রীরা যাতে মধ্যস্বত্বভোগী ও দালালদের প্রতারণার শিকার না হন, সে বিষয়ে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি আরো বলেন, `বাংলাদেশের হজ ব্যবস্থাপনার সঙ্গে হজ এজেন্সিগুলোর সংগঠন হাব জড়িত। সংগঠনটি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে কাজ করে থাকে।’ হাবকে সক্রিয় ভূমিকা পালনের জন্য ধন্যবাদ জানান ধর্মমন্ত্রী মতিউর রহমান।

এ সময় মন্ত্রী বলেন, ‘হজযাত্রীরা আল্লাহর মেহমান। তাদের ব্যবস্থাপনা করতে বাংলাদেশ ও সৌদি সরকারের করা নিয়মনীতি অনুসরণ করতে হবে। তাদের যাতায়াত ও থাকা-খাওয়ার ক্ষেত্রে যেন কোনো অসুবিধা না হয়, সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে। হজ ব্যবস্থাপনায় কোনো অনিয়ম দেখা গেলে দায়ী ব্যক্তি, এজেন্সি, কর্মকর্তা, কর্মচারীকে শাস্তির মুখোমুখি হতে হবে।

মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবদুল জলিল, হজ অফিসের পরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল ও হাবের মহাসচিব শেখ মো. আব্দুল্লাহ এ সময় উপস্থিত ছিলেন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

ইউপি নির্বাচন দ্বিতীয় ধাপে আ’লীগ ৩৮৪, বিএনপি ৫৮, জাপা ৪, স্বতন্ত্র ১০৭... সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম আপডেট : ২০১৬-০৪-০১  শুক্রবার   ০২:১১ ঘন্টা প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপে গতোকাল...
সিইউজে নির্বাচনে সভাপতি রিয়াজ এবং সম্পাদক মো: আলী নির্বাচিত... সিটিজিবার্তা২৪ডটকম রিয়াজ হায়দার চৌধুরী ও মোঃ আলী চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) নির্বাচনে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক নির...
ভারতকে চোখের জ্বলে ভাসিয়ে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ... খেলা ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার  ২৩:৩৮ ঘন্টা বিরাট কোহলির শেষ ওভারের চতুর্থ বলে ছয় মেরে সমগ্র ভারতীয়দের চোখের জ্ব...
১০ এপ্রিল প্রিমিয়ার ক্রিকেট লিগ ‘প্লেয়ার বাই চয়েজ’... খেলা ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার  ১৯:৪০ ঘন্টা বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রিমিয়ার ক্রিকেট লিগ ২০১৫-১৬ মৌসুমের প্লে...
কক্সবাজারে সময় টিভির রিপোর্টার সুজাউদ্দিন রুবেল র‌্যাবের হাতে মারধরের শিকার... সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম আপডেট: ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার  ১৭:৪৭ ঘন্টা কক্সবাজার : নির্বাচনী গণ্ডগোলের ফুটেজ নিতে গিয়ে র‌্যাবের হাতে মারধরের...



Leave a Reply