শিরোনাম

                                                                                

১৩ আদিবাসি নারী পাচারের অভিযোগে বৌদ্ধ ভিক্ষু আটক

শনিবার, ১২ মার্চ ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

১৩ আদিবাসি নারী পাচারের অভিযোগে বৌদ্ধ ভিক্ষু আটক

আটক মিয়ানমারে নারী পাচারে অভিযুক্ত বৌদ্ধ ভিক্ষু উসিরি। 

বান্দরবান : পার্বত্য জেলার বান্দরবনের রোয়াংছড়ি উপজেলা থেকে ১৩ আদিবাসী নারীকে মিয়ানমারে পাচারের অভিযোগে উসিরি ভিক্ষুককে (২৪) আটক করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি বৌদ্ধ বিহার থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে রোয়াংছড়ি থানায় মানবপাচার আইনে মামলা দায়ের করা হয়েছে।

বান্দরবানের রোয়াংছড়ির বিভিন্ন এলাকা থেকে ১৩ মারমা আদিবাসী নারীকে অনাথ আশ্রমে রাখার কথা বলে প্রথমে রাঙামাটির মিতিঙ্গাছড়ি বৌদ্ধ বিহারে নিয়ে যায়, পরে সেখান থেকে মিয়ানমারে পাচার করে দেয় বলে অভিযোগ করেছেন পাচার হওয়া মেয়েদের অভিভাবকরা।
এদিকে রাঙামাটি থেকে আটকের পর তাকে বান্দরবান সদর থানায় এনে পুলিশ ও গোয়েন্দা সংস্থা তার কাছ থেকে তথ্য আদায়ে জিজ্ঞাসাবাদ করছে।

বান্দরবান সদর থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রফিক উল্লাহ বলেন, জিজ্ঞাসাবাদ করে পাচার হওয়াদের অবস্থান সনাক্ত করার চেষ্টা চলছে। ধর্মীয় অনুষ্ঠানে যোগদানের কথা বলে মিয়ানমারে নারীদের নিয়ে যায় উসিরি ভিক্ষু। এরপর থেকে আদিবাসী নারীদের অভিভাবকরা নানাভাবে যোগাযোগ করেও তাদের খোঁজ পায়নি। ফলে শুক্রবার সকালে জেলার রোয়াংছড়ি থানায় মানবপাচার আইনে মামলা দায়ের করে অভিভাবকরা।
বৌদ্ধ ভিক্ষু উসিরি ভান্তে জানান, মিয়ানমারের মংণ্ডু শহরতলীর কাছে নেজাদো মন্দিরে ১৩ আদিবাসী নারীকে পাঠান তিনি।গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে পুলিশ ঐ ভান্তেকে আটক করে।

রোয়াংছড়ির সাবেক উপজেলা চেয়ারম্যান হ্লাথোয়াই হ্রী মারমা বলেন, মেয়েদের অভিভাবকরা নিরূপায় হয়ে মানবপাচারের মামলা করেছে। তাদের একসঙ্গে নিখোঁজ হওয়া রহস্যজনক।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

ইউপি নির্বাচন দ্বিতীয় ধাপে আ’লীগ ৩৮৪, বিএনপি ৫৮, জাপা ৪, স্বতন্ত্র ১০৭... সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম আপডেট : ২০১৬-০৪-০১  শুক্রবার   ০২:১১ ঘন্টা প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপে গতোকাল...
সিইউজে নির্বাচনে সভাপতি রিয়াজ এবং সম্পাদক মো: আলী নির্বাচিত... সিটিজিবার্তা২৪ডটকম রিয়াজ হায়দার চৌধুরী ও মোঃ আলী চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) নির্বাচনে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক নির...
ভারতকে চোখের জ্বলে ভাসিয়ে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ... খেলা ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার  ২৩:৩৮ ঘন্টা বিরাট কোহলির শেষ ওভারের চতুর্থ বলে ছয় মেরে সমগ্র ভারতীয়দের চোখের জ্ব...
১০ এপ্রিল প্রিমিয়ার ক্রিকেট লিগ ‘প্লেয়ার বাই চয়েজ’... খেলা ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার  ১৯:৪০ ঘন্টা বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রিমিয়ার ক্রিকেট লিগ ২০১৫-১৬ মৌসুমের প্লে...
কক্সবাজারে সময় টিভির রিপোর্টার সুজাউদ্দিন রুবেল র‌্যাবের হাতে মারধরের শিকার... সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম আপডেট: ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার  ১৭:৪৭ ঘন্টা কক্সবাজার : নির্বাচনী গণ্ডগোলের ফুটেজ নিতে গিয়ে র‌্যাবের হাতে মারধরের...



Leave a Reply