শিরোনাম

                                                                                

রফিক আজাদের সৃষ্টকর্মে অত্যাচারী শাসকের মুখোশ উন্মোচন হতো: খালেদা জিয়া

রোববার, ১৩ মার্চ ২০১৬  ০২:২০ ঘন্টা

সিটিজিবার্তা২৪ডটকম

রফিক আজাদের সৃষ্টকর্মে অত্যাচারী শাসকের মুখোশ উন্মোচন হতো: খালেদা জিয়া

ফাইল ছবি

চট্টগ্রাম : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, মরহুম কবি ও সাংবাদিক রফিক আজাদের সৃষ্টকর্মে অত্যাচারী শাসকের মুখোশ উন্মোচন হতো। তিনি জনগণের ওপর উৎপীড়ন ও শোষণের প্রকৃত চিত্র সমাজে ফুটিয়ে তুলতেন। দেশকে হানাদারমুক্ত করতে তিনি স্বাধীনতাযুদ্ধে যেভাবে বীরত্বের সঙ্গে লড়াই করেছেন সেজন্য জাতি তাকে চিরদিন স্মরণ করবে।

বেগম খালেদা জিয়া শনিবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় এসব কথা বলেন। একই সঙ্গে তিনি দেশের জনপ্রিয় কবি ও সাংবাদিক রফিক আজাদ এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।

শোকবার্তায় খালেদা জিয়া বলেন, কবি রফিক আজাদের কবিতার মূলে ছিল মানুষ ও মানবিকতা। সব ধরণের অন্যায় ও অবিচারের বিরুদ্ধে তার কবিতায় ফুটে উঠতো দ্রোহের বাণী। অসাধারণ কাব্য রচনার জন্য মরহুম কবি রফিক আজাদ দেশের মানুষের মনে চিরজাগরুক হয়ে থাকবেন বলে প্রত্যাশা করেন খালেদা জিয়া।

তিনি মরহুম কবি রফিক আজাদ এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যবর্গ, সাংবাদিকতা জগতের সকল সহকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, ভক্ত, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানান।

এদিকে অপর এক শোকবাণীতে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মরহুম কবি রফিক আজাদের রূহের মাগফিরাত কামনা করেন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

ইউপি নির্বাচন দ্বিতীয় ধাপে আ’লীগ ৩৮৪, বিএনপি ৫৮, জাপা ৪, স্বতন্ত্র ১০৭... সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম আপডেট : ২০১৬-০৪-০১  শুক্রবার   ০২:১১ ঘন্টা প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপে গতোকাল...
সিইউজে নির্বাচনে সভাপতি রিয়াজ এবং সম্পাদক মো: আলী নির্বাচিত... সিটিজিবার্তা২৪ডটকম রিয়াজ হায়দার চৌধুরী ও মোঃ আলী চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) নির্বাচনে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক নির...
ভারতকে চোখের জ্বলে ভাসিয়ে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ... খেলা ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার  ২৩:৩৮ ঘন্টা বিরাট কোহলির শেষ ওভারের চতুর্থ বলে ছয় মেরে সমগ্র ভারতীয়দের চোখের জ্ব...
১০ এপ্রিল প্রিমিয়ার ক্রিকেট লিগ ‘প্লেয়ার বাই চয়েজ’... খেলা ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার  ১৯:৪০ ঘন্টা বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রিমিয়ার ক্রিকেট লিগ ২০১৫-১৬ মৌসুমের প্লে...
চট্টগ্রামের ৩০ ইউপি নির্বাচনের মধ্যো ২৮টিতেই বিএনপির বর্জন... চট্টগ্রাম সংবাদ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার ১৮:৩৫ ঘন্টা চট্টগ্রাম : ভোট কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই ও এজেন...



Leave a Reply