সোমবার, ১৪ মার্চ ২০১৬ ০১:৩৫ ঘন্টা
সিটিজিবার্তা২৪ডটকম
টি-টোয়েন্টি বিশ্বকাপে বৃষ্টি বিঘ্নিত বাছাই পর্বের শেষ ম্যাচে ওমানকে ৫৪ রানে হারিয়ে সুপার টেন রাউন্ড নিশ্চিত করেছে বাংলাদেশ। বাছাইপর্বে বাংলাদেশ ছিল গ্রুপ ‘এ’তে।
মূল পর্বে গ্রুপ ‘টু’তে খেলবে টাইগাররা। এই গ্রুপকে গ্রুপ অব ডেথ নাম দেওয়া হয়েছে বাংলাদেশের গ্রুপে সাবেক দুই টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
১৬ মার্চ কোলকাতার ইডেন গার্ডেনে মাশরাফি বাহিনী তাদের মূল পর্বের প্রথম ম্যাচ খেলতে নামবে পাকিস্তানের বিপক্ষে।
দেখে নিন বাংলাদেশের বিশ্বকাপ সুপার টেন ফিকশ্চার:
১৬ মার্চ: বাংলাদেশ-পাকিস্তান
সময়: দুপুর ৩টা ৩০ মিনিট
ভেন্যু: ইডেন গার্ডেন্স, কোলকাতা
২১ মার্চ: বাংলাদেশ-অস্ট্রেলিয়া
সময়: রাত ৮টা
ভেন্যু: এম চিন্নাস্বামী স্টেডিয়াম, ব্যাঙ্গালুরু
২৩ মার্চ: বাংলাদেশ-ভারত
সময়: রাত ৮টা
ভেন্যু: এম চিন্নাস্বামী স্টেডিয়াম, ব্যাঙ্গালুরু
২৬ মার্চ: বাংলাদেশ-নিউজিল্যান্ড
সময়: দুপুর ৩টা ৩০ মিনিট
ভেন্যু: ইডেন গার্ডেন, কোলকাতা

