বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০১৬ ১৬:১০ ঘন্টা
জবি প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম
জবি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতি এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
এসময় উপাচার্যে সঙ্গে বিশ্ববিদ্যালের বিভিন্ন শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

