বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এমএ লতিফের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর ৯৬তম জন্মবার্ষিকী হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয়ে পালন করা হয়।
বৃহস্পতিবার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপনের লক্ষ্যে দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কেক কাটেন এমএ লতিফ। অনুষ্ঠানে চট্টগ্রাম-১১ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা, শিক্ষক, বিদ্যালয় পরিচালনা পর্ষদ অংশ নেয়।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমএ লতিফ বলেন, জাতির জনকের বলিষ্ঠ নেতৃত্বে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, শত্রুমুক্ত হয়েছি। কিন্তু অর্থনৈতিক মুক্তি পাইনি। যুদ্ধ পরবর্তী সময়ে বঙ্গবন্ধু যখন যুদ্ধ বিধ্বস্ত এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছিল তখন ক্ষমতালোভী একটি গোষ্ঠী যড়যন্ত্র করে তাকে স্বপরিবারে নৃশংসভাবে হত্যার মধ্যে দিয়ে এদেশের অর্থনৈতিক উন্নয়নের গতিকে স্তব্ধ করে দেয়।
তিনি বলেন, তৎপরবর্তী কোনো সরকার অর্থনৈতিক মুক্তি এনে দিতে সক্ষম না হলেও বর্তমানে বঙ্গবন্ধুর যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন আমরা অর্থনৈতিকভাবে মুক্তি পেয়ে স্বাবলম্বী হয়েছি।
তিনি সব ভেদাভেদ ভুলে গিয়ে গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে গণমানুষের সেবা করার মধ্য দিয়ে আওয়ামী লীগ তথা বর্তমান শেখ হাসিনা সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।
শিক্ষকদের সত্য ইতিহাস ছাত্রছাত্রীদের শিক্ষা দেওয়ার মাধ্যমে বঙ্গবন্ধুর সত্যিকারের দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার জন্য অনুরোধ জানান এমপি লতিফ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা দেশত্মবোধক গান পরিবেশন এবং কবিতা আবৃত্তি করে। মুক্তিযোদ্ধা কমান্ডার মো. এনামুল হকের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সফর আলী, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মাহমুদ ইসহাক, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম, লবণ শ্রমিক লীগ সভাপতি আবদুল মতিন মাস্টার, চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগ সভাপতি ইমাম হোসেন ও সাধারণ সম্পাদক মো. আলমগীর, বন্দর সিবিএ নেতা আবদুস সাদেক নান্না, নায়েবুল ইসলাম ফটিক, আওয়ামী লীগ নেতা এজহার মিয়া, আব্দুস শুক্কুর, ইমাম শরীফ, জাবেদুল ইসলাম শিপন, মো. ইকবাল, মো. রিফাত আলম, আবদুল মান্নান চৌধুরী, জাহিদুল আলম মিন্টু, আবু নাছের, এলেম উদ্দিন, হাছান মুন্না, ইমতিয়াজ, মমিন সম্রাট, মো. ফারুক, আবদুল আজিজ, মো. আকতার, মো. হাছান উদ্দিন সোহেল, মো. ফরিদ, মো. মুন্না, মো. একরাম, মো. ফারুক আহমেদ, শহীদ শেঠ, মো. জুয়েল, ছাত্রলীগ নেতা মো. ইমতিয়াজ বাবলা, সালাউদ্দিন বাবর, ভূমিহীন সমবায় সমিতির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক নিজাম খান প্রমুখ।

