রাজধানীতে অন্যতম অস্ত্র সরবরাহকারী তুহিন

বৃহস্পতিবার,  ১৭ মার্চ ২০১৬  ১৪:১৫ ঘন্টা

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম

রাজধানীতে অন্যতম অস্ত্র সরবরাহকারী তুহিন

ঢাকা : রাজধানীতে অন্যতম অস্ত্র সরবরাহকারী ব্যক্তি হলেন আবুল খায়ের তুহিন। বুধবার দিবাগত রাতে তাকে যাত্রাবাড়ী থানাধীন এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে ১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মাশরুকুর রহমান খালেদ এসব তথ্য জানান।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুহিন জানিয়েছেন, তার বাড়ি গাজীপুর জেলার টঙ্গীতে। তিনি দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ থেকে অস্ত্র ক্রয় করে নিয়ে এসে ঢাকায় বিক্রি করতেন। অনেকদিন ধরে তুহিনকে খুঁজছিল গোয়েন্দারা। ঢাকা শহরে তিনি অন্যতম ব্যক্তি যিনি সন্ত্রাসী ও রাজনৈতিক ব্যক্তিদের কাছে অস্ত্র বিক্রি করে আসছিলেন।

উপকমিশনার মাশরুকুর আরো জানান, তুহিনকে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। কার কার কাছে তিনি অস্ত্র বিক্রি করেছেন, সেটি জানা যাবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তুহিন চাঁপাইনবাবগঞ্জ থেকে যেসব অস্ত্র ক্রয় করতেন সেগুলো মূলত ভারত থেকে আসত। সেই অস্ত্রগুলো তুহিন নিয়ে আসতেন।

ঢাকা দক্ষিণ ডিবির উপকমিশনার মো. মাশরুকুর রহমান খালেদের নির্দেশনায় অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মেজবাহ্ উদ্দিন আহমেদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

সুচি’র বিরোধীতায় সংসদের সামরিক সদস্যরা... আন্তর্জাতিক ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট : ০১ এপ্রিল ২০১৬   শুক্রবার  ২২:০৭ ঘণ্টা সংসদের সামরিক সদস্যদের বিরোধীতা সত্ত্বেও মিয়ানমারের সংসদ...
গুগলের ‘এপ্রিল ফুলে’ চাকরি হারালো অনেকে... বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট :  ০১ এপ্রিল ২০১৬    শুক্রবার   ২১:২০ ঘণ্টা চট্টগ্রাম : পহেলা এপ্রিলে চালু হওয়া ‘মাইক ড্র...
মানুষের ভোগান্তি কমাতে চায় সেবার মানসিকতায়... রাশেদুল করিম, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট :  ০১ এপ্রিল ২০১৬    শুক্রবার   ১৭:২৯ ঘণ্টা চট্টগ্রাম ঃ চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেছেন...
নাসির ইস্যুতে মুখ খুললেন পাপন খেলা ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট :  ০১ এপ্রিল ২০১৬   শুক্রবার   ১৯:৫৫ ঘণ্টা নাজমুল হাসান পাপন ও নাসির হোসেন ‘খেলার বিষয়ে নাসির কেন জানি...
আওয়ামীলীগ পেয়েছে ৩৭২, বিএনপি ৫৮, স্বতন্ত্র ১০৫ টিতে জয়ী... ইউপি নির্বাচন দ্বিতীয় ধাপ নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ০১ এপ্রিল ২০১৬  শুক্রবার  ২০:০৫ ঘন্টা চট্টগ্রাম : ইউনিয়ন পরিষদের দ্...



Leave a Reply