স্বতন্ত্র প্রার্থীর উপর আ’লীগের হামলা, আহত ১০

বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০১৬ ১৬:১৫ ঘন্টা

জেলা প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম

ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০১৬

পিরোজপুর: ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা করেছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর লোকজন। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা ছয়টি মোটরসাইকেল ভাঙচুর করে।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার ধানীসাফা ইউনিয়নের সাফা বাজারের কাছে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে স্বতন্ত্র প্রার্থী (চশমা প্রতীক) মো. রফিকুল ইসলামের কর্মীরা সাফা বাজারের কাছে নির্বাচনী প্রচারণায় গেলে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. হারুন অর রশিদের কর্মীরা হামলা চালায়। এতে রফিকুল ইসলামের ১০ কর্মী আহত হন। এ সময় হামলাকারীরা ছয়টি মোটরসাইকেল ভাঙচুর করে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

তবে আওয়ামী লীগ প্রার্থী মো. হারুন অর রশিদ ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই বলে সাংবাদিকদের জানিয়েছেন।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাটি নৌকা ও চশমা সমর্থকের মধ্যে ঘটেছে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

সোনারগাঁয়ে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১৫... জেলা সংবাদদাতা, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট : ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার  ১৯:১৫ ঘন্টা সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ সোনারগা...
আনসার-ভিডিপির পোশাকে ছাত্রলীগ ইউপি নির্বাচন ২০১৬ জেলা প্রতিবেদক, সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম আপডেট : ৩১-৩-২০১৬  বৃহস্পতিবার  ১৮:৩০ ঘন্টা রংপুরে আনসার-ভিডিপির পোশাকে ছাত্রলীগ...
কক্সবাজারে সময় টিভির রিপোর্টার সুজাউদ্দিন রুবেল র‌্যাবের হাতে মারধরের শিকার... সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম আপডেট: ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার  ১৭:৪৭ ঘন্টা কক্সবাজার : নির্বাচনী গণ্ডগোলের ফুটেজ নিতে গিয়ে র‌্যাবের হাতে মারধরের...
পীরের নির্দেশ মেনে দীর্ঘ ৪৫ বছর ধরে ভোটকেন্দ্রে যান না নারীরা... বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম ডেস্ক সংবাদ  : একজন পীরের নির্দেশ মেনে দীর্ঘ ৪৫ বছর ধরে ভোটকেন্দ্রে ভোট দিতে যান না চাঁদপুরের ফরিদ...
ঝিনাইদহে প্রচণ্ড ঝড়ে ফসলসহ ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি... বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : ঝিনাইদহে প্রচণ্ড ঝড়ে ফসলসহ ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় অন্তত ১৫ জন আহত হয়েছেন। জেলা প্র...



Leave a Reply