শুক্রবার, ১৮ মার্চ ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আজম নাছির উদ্দীন বলেছেন, উন্নত জীবন ও আলোকিত সমাজ বিনির্মাণে ভবিষ্যৎ প্রজন্মের উপর দেশ ও জাতির আশা-প্রত্যাশা অনেক। তিনি এ দেশের মানুষের জন্য শতভাগ কল্যাণে নিবেদিত হতে দেশের প্রত্যেক নাগরিককে বিশেষ করে নবীনদেরকে দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে উঠার উপর গুরুত্বারোপ করেন এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের চরিত্র গঠন, নীতি ও নৈতিকতার উপর আলোকপাত করে শিক্ষা অর্জনের আহবান জানান।
আজ শুক্রবার নবীন মেলার ৪৯তম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র আজম নাছির শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মানুষের মত মানুষ, দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে উঠার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা ও খেলাধূলায় মনোনিবেশ করতে হবে। সাম্প্রদায়িকতা পরিহার করে সম্প্রীতির বন্ধনে একে অপরকে আগলে রাখতে হবে। মনে রাখতে হবে যতদিন বেঁচে থাকবো ততদিন আত্মকেন্দ্রিক না হয়ে জনকল্যাণে নিবেদিত থাকতে হবে।
তিনি আরো বলেন, শিক্ষা আমাদের মৌলিক অধিকার এ অধিকার প্রতিষ্ঠা করতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষার গুরুত্ব অনুধাবন করে প্রথমিক শিক্ষাকে অবৈতনিক ঘোষনা করেছেন। ১ম শ্রেনী থেকে ১০ শ্রেনী পর্যন্ত বিনামূল্যে পাঠ্য বই বিতরণ, মেয়েদের জন্য উপবৃত্তি প্রদান এবং উচ্চ শিক্ষা গ্রহণে সমাজের দরিদ্র ও হতদরিদ্রদের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ৫% ভর্তির সুযোগ সৃষ্টি করেছেন। বর্তমানে দেশের শিক্ষার হার ৭০% এ উন্নিত হয়েছে। এ পরিবর্তনকে আরো তরান্বিত করতে হবে।
মেয়র বলেন, চট্টগ্রামে ৮০ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৪৬ টি শিক্ষা প্রতিষ্ঠান সিটি কর্পোরেশনের অন্তভূক্ত এজন্য সিটি কর্পোরেশনকে প্রতি বৎসর ৪০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়। পরিশেষে তিনি ক্লিন ও গ্রিন সিটি বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়ায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
নবীন মেলার প্রতিষ্ঠাতা সভাপতি জামাল উদ্দীন বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী,২১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোরশেদুল আলম,কাউন্সিলর শৈবাল দাশ সুমন, ডা.তাসলিমা চৌধুরী,খোরশেদ আলম,বাবু দুলাল কান্তি মজুমদার,হাজী মোহাম্মদ সাহাবুদ্দিন প্রমূখ।

