বঙ্গবন্ধু কন্যার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে জনগণের হৃদয় উজাড় করা ভালোবাসা

শুক্রবার, ১৮ মার্চ ২০১৬

imageসিটিজিবার্তা২৪ডটকম : পানি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো সম্পদ নেই। তবে যেটুকু আছে তা ময়মনসিংহের এক রিকশাচালকের দান করা। ওই রিকশাচালকের সারাজীবন পরিশ্রমের সঞ্চয়ের ৪ কাঠা জমি প্রধানমন্ত্রীকে দান করেছেন। এটি হচ্ছে বঙ্গবন্ধু কন্যার সম্পদ। এ সম্পদ অত্যন্ত ভারী। এ সম্পদের পিছনে আছে মানুষের ভালোবাসা।
তিনি বলেন, তার (প্রধানমন্ত্রী) সম্পদের সঙ্গে পৃথিবীর অন্য কোনো সম্পদের তুলনা চলবে না। কারণ বঙ্গবন্ধু কন্যার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে জনগণের হৃদয় উজাড় করা ভালোবাসা।
শুক্রবার (১৮ মার্চ) দুপুরে লক্ষ্মীপুরের মেঘনা নদী ভাঙনকবলিত কলননগর উপজেলায় মাতাব্বরহাট এলাকায় নদীভাঙন রোধে বাঁধ নির্মাণকাজ পরিদর্শনে এসে এক সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, হতাশার অন্ধকার কাটিয়ে বাংলাদেশ অনেকদূর এগিয়ে গেছে। ১৬ কোটি মানুষের এই দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমাদের কেন্দ্রীয় ব্যাংকে সঞ্চয় প্রায় সোয়া ২ লাখ কোটি টাকা। বিএনপি-জামায়াতের আমলে সর্বোচ্চ বাজেট ছিলো ৬৯ হাজার কোটি টাকা। শেখ হাসিনার সময়ে বাজেট ৩ লাখ কোটিতে পৌঁছেছে।
তিনি বলেন, আমাদের দেশে দুইটা ম্যাজিক আছে। একটি হলো এদেশের মানুষ। তারা যেকোনো সংগ্রাম-লড়াইয়ে ভয় পায় না। যে কোনো প্রতিকূলতার সঙ্গে লড়তে পারে। অপর ম্যাজিক হলেন শেখ হাসিনা। অর্থনৈতিক মুক্তির জন্য তিনি আমাদের নেতৃত্ব হাতে নিয়েছেন। তার পরিকল্পনা ও নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।
নদীভাঙন রোধ প্রসঙ্গে তিনি বলেন, নদী ড্রেজিংয়ের ব্যাপারে মহাপরিকল্পনা চলছে। দেশের ৮টি উপজেলাকে দুর্গত হিসেবে চিহ্নিত করা হয়েছে, এর মধ্যে কমলনগরও রয়েছে।
লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ জিল্লুর রহমান চৌধুরী, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, রামগতি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ, কমলনগর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ শামছুল আলম, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার, কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন রাজু ও স্থানীয় সাহেবেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল খায়ের প্রমুখ।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

কাঞ্চনাবাদ ইউনিয়নের ৯০ দশকের ছাত্রলীগ নেতাদের মত বিনিময় সভা... শনিবার, ০২ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  চন্দনাইশ প্রতিনিধি : চন্দনাইশ উপজেলার ১নং কাঞ্চনাবাদ ইউনিয়নের ৯০ দশকের ত্যাগী ও পরিচ্ছন্ন ছাত্রলীগ নে...
আওয়ামীলীগ পেয়েছে ৩৭২, বিএনপি ৫৮, স্বতন্ত্র ১০৫ টিতে জয়ী... ইউপি নির্বাচন দ্বিতীয় ধাপ নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ০১ এপ্রিল ২০১৬  শুক্রবার  ২০:০৫ ঘন্টা চট্টগ্রাম : ইউনিয়ন পরিষদের দ্...
চট্টগ্রামের ৩০ ইউপি নির্বাচনের মধ্যো ২৮টিতেই বিএনপির বর্জন... চট্টগ্রাম সংবাদ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার ১৮:৩৫ ঘন্টা চট্টগ্রাম : ভোট কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই ও এজেন...
নেতা হবে তার নিজ যোগ্যতায় : যুবলীগ চেয়ারম্যান... নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট : ৩১-০৩-২০১৬   বৃহস্পতিবার  ১৬:৪৫ ঘন্টা নেতা হবে তার নিজ যোগ্যতায় : যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ...
প্রার্থী নিজেই ভোট দিতে পারেনি, পারেনি পরিবারও... জেলা সংবাদদাতা, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট : ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার  ১৬:২০ ঘন্টা ভোটার তালিকা নরসিংদী : কেন্দ্র দখল করে ভোট জালিয়াতির মুখে নর...



Leave a Reply