বৃহস্পতিবার , ১৯ মে ২০১৬
নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম
চট্টগ্রাম : মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে আগামী ২৫ মের (বুধবার) মধ্যে নিঃশর্ত ভাবে মুক্তি না দিলে ২৬ মে (বৃহস্পতিবার) থেকে লাগাতার হরতালের মাধ্যমে বন্দর নগরী অচল করে দেওয়ার হুঁশিয়ারি উচ্ছারণ করেছেন ছাত্রলীগের নেতৃবৃন্দরা।
গতকাল বুধবার (১৮ মে) বিকেলে জামালখান প্রেস ক্লাবের সামনে নুরুল আজিম রনির মুক্তির দাবীতে ‘অর্জন ৭১’ চট্টগ্রাম মহানগর কমিটি কর্তৃক আয়োজিত মানববন্ধনে ছাত্রলীগ নেতারা এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
মানববন্ধনে ছাত্রলীগ নেতারা বলেন, ‘নুরুল আজিম রনি’র মুক্তির দাবিতে আমরা গত ৭ মে থেকে শান্তিপূর্ণভাবে নানান কর্মসূচি পালন করে আসছি। কিন্তু আগামী ২৫ মে মহানগর দায়রা জজ আদালতে যদি নুরুল আজিম রনিকে মুক্তি না দেন, তাহলে ওই দিনই অনির্দিষ্ট কালের জন্য হরতালের ডাক দেয়া হবে। এই লক্ষ্যে চট্টগ্রামের সকল ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ আন্দোলনরত সমগ্র ছাত্র সমাজকে প্রস্তুত থাকার আহ্বান জানানো হচ্ছে।’
এসময় তারা আরো বলেন, ‘সমগ্র বাংলাদেশের সাধারণ ছাত্র সমাজের এবং ছাত্র সংগঠনগুলোর শান্তিপূর্ণ প্রতিবাদ ও আন্দোলন থেকে বোঝা যায় নুরুল আজিম রনি ষড়যন্ত্রের শিকার। গত ০৭ মে ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নে নৌকা প্রতীকের সমর্থনে ভোট চাইতে গিয়ে তিনি এই ষড়যন্ত্রের শিকার হন।’
বক্তারা বলেন, ‘রনির মুক্তি আন্দোলনে আজ সারা বাংলাদেশের ছাত্র সমাজ সোচ্চার। বিএনপি জামায়াত শিবির চক্র আওয়ামী রাজনীতিকে ধ্বংস করে দেয়ার জন্য তার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করছে। কারণ তারা বুঝতে পেরেছে চট্টগ্রামে নুরুল আজিম রনিকে দমাতে পারলেই ছাত্রলীগ- আওয়ামী লীগকে দমানো যাবে।’
‘অর্জন ৭১‘ চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি আশরাফ উদ্দিন টিটুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আকতার হোসেন সৌরভের সঞ্চালনায় মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান তারেক, ইলিয়াছ উদ্দিন, আলী রেজা পিন্টু, শেখ মোহাম্মদ মহিউদ্দিন, নগর ছাত্রলীগের সহ-সভাপতি ইয়াসিন আরাফাত কচি, ফখরুল ইসলাম পাভেল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সামদানি জনি, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক, উপ সম্পাদক আবদুল হালিম মিথু, এম আর হৃদয়, আরজু ইসলাম বাবু, শহিদুল ইসলাম শহিদ, ‘অর্জন ৭১’ চাঁন্দগাও থানার সভাপতি আরশেদুর রহমান রিগ্যান, সাধারণ সম্পাদক নুরুন্নবী সাহেদ, ডবলমুরিং থানার সভাপতি রাকিব হায়দার, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল জোবায়ের হীমু, চকবাজার থানা সাধারণ সম্পাদক মুজিবুর রহমান রাসেল, আশেকানে আউলিয়া ডিগ্রী কলেজের জি এস আমিনুল করিম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ওমর গণি এম ই এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা সৈয়দ আনিসুর রহমান, আশেকুন নবী, তোফায়েল আহমেদ মামুন, হাসান আলী, কামরুল ইসলাম রাসেল, শফিকুল ইসলাম শাকিল, ওয়াহিদুল ইসলাম দুর্জয়, রুবেল সরকার, মো. রিজভী, আবদুল হাকিম ফয়সাল, আবু সাঈদ মুন্না, আওরাজ ভুইয়া রনক, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম, ইউসুফ কবির, জাবেদুল ইসলাম জিতু, এইচ এম বিপলু হাসান, রিদুওয়ানুল বারী ফরহাদ, নাজমুল হাসান, সরফুল ইষলাম মাহী, জামাল উদ্দিন, জাহিদ হাসান সাইমুন, হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মাইমুন উদ্দিন মামুন, কাজী নাঈম, সাইফুদ্দিন মানিক, শংকর মল্লিক, ফখরুজ্জামান আল ফয়সাল প্রমুখ।

