ঢাকার মুগদা থেকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে আটক ১৮

ctgbarta24.com
Share

শুক্রবার,২০মে ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

imageঢাকা : রাজধানীর উপকণ্ঠ সাভারের তুরাগে মধুমতি মডেল টাউন এলাকার একটি বাংলো বাড়ি থেকে ১৮ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার ভোররাতে ‘রাজমহল রিসোর্স সেন্টার’ নামে বাংলো থেকে ওই ১৮ জনকে আটক করা হয়। পুলিশের ভাষ্য, অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে মধুমতি মডেল টাউনের রাজমহল রিসোর্স সেন্টারে অভিযান চালিয়ে মালিক আকতার হোসেনসহ ১৮ জনকে আটক করা হয়। পুলিশ ১৮টি মুঠোফোনও জব্দ করেছে।

রাজমহল রিসোর্স সেন্টারের তত্ত্বাবধায়ক নিজাম উদ্দিন জানান, গতকাল রাতে ওই বাংলো ভাড়া নিয়ে ঢাকার মুগদা এলাকার আনোয়ার নামের এক ব্যক্তি ডিজে পার্টির আয়োজন করেন। এ সময় সেখানে নৃত্যশিল্পীরা নগ্নভাবে নৃত্য পরিবেশন করেন। পরে ভোররাতে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ওই বাংলোতে অভিযান চালিয়ে মালিক আকতারসহ ১৮ জনকে আটক করে। নাজিম উদ্দিন আরো বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ডিজে পার্টি থেকে কয়েকজন যুবক পালিয়ে যান।

এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ওই রিসোর্স সেন্টারের মালিকসহ ১৮ জনকে আটক করা হয়েছে। বর্তমানে তাঁদের থানা হেফাজতে রাখা হয়েছে। আজ তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

পুলিশ চাইলেই গ্রেফতার করতে পারবেনা নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ২৫ মে ২০১৬ ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা অনুসারে সন্দেহজনকভাবে কাউকে গ্রেফতার এবং আটক ব্যক্তিকে ১৬৭ ধার...
হিমু হত্যার চার বছর, বিচার পায়নি তার পরিবার... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম মঙ্গলবার, ২৪ মে ২০১৬ হিমাদ্রী মজুমদার হিমু চট্টগ্রাম : মাদক ব্যবসার প্রতিবাদ করায় ২০১২ সালের ২৭ এপ্রিল ...
ছাত্রলীগ নেতার দখলকৃত বাসা থেকে গুলি উদ্ধার... সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ২৩ মে ২০১৬ কারাবন্দী সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু। সিলেট: ছাত্রলীগের সাবেক সিলেট জেলা সভাপতি...
বায়োমেট্রিক সিম জালিয়াতি চক্রের সন্ধান, আটক ২... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ২৩ মে ২০১৬ চট্টগ্রাম : বায়োমেট্রিক সিম জালিয়াতির মাধ্যমে চট্টগ্রাম মহানগরী ও জেলা জুড়ে বিকাশ একাউ...
অক্সিজেনে ২৯ হাজার ইয়াবাসহ কাভার্ড ভ্যান চালক ও সহকারী আটক... নিজস্ব প্রতিবেদক,  সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ২১ মে ২০১৬ বায়েজিদ থানা পুলিশ ২৯০০০ ইয়াবাসহ ট্রাক চালক ও হেলপার আটক। চট্টগ্রাম : বন্দরর নগরীর অক...



Leave a Reply