ctgbarta24.com
নিউজডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম
শনিবার, ২১ মে ২০১৬
চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে মৌসুমের সেরা টাইমিং করে গোল্ডেন স্পাইক মিটের শ্রেষ্ঠত্ব জিতেছেন উসাইন বোল্ট।
বছরের প্রথম ইউরোপ অভিযানে নেমেছিলেন এই জ্যামাইকান। ১০০ মিটার স্প্রিন্ট শেষ করতে সময় নিয়েছেন নয় দশমিক নয় আট সেকেন্ড।
ধীরগতিতে দৌড় শুরু করলে শেষ পর্যন্ত র্যামন গিটেনস এর চেয়ে দশমিক দুই তিন সেকেন্ড এগিয়ে থাকেন বোল্ট। এ মৌসুমে এর চেয়ে বোল্টের ভালো টাইমিং ছিলো কেম্যান আইল্যান্ডে দশ দশমিক শূন্য পাচ। রিও অলিম্পিকে ১০০ মিটার স্প্রিন্ট শ্রেষ্ঠত্ব ধরে রাখার প্রস্তুতি এটি দ্য লাইটনিং বোল্টের।

