ছাত্রলীগের কাছে বঙ্গবন্ধু হয়ে গেলেন ‘ব ব’!

ctgbarta24.com
Share

সোমবার, ২৩ মে ২০১৬

ছাত্রলীগের কাছে বঙ্গবন্ধু হয়ে গেলেন ‘ব ব’!

নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম

ছাত্রলীগের কাছে বঙ্গবন্ধু হয়ে গেলেন 'ব ব'!

ছাত্রলীগের কাছে বঙ্গবন্ধু হয়ে গেলেন ‘ব ব’!

দীর্ঘ ১১ মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন স্বাক্ষরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।

অনুমোদনকৃত প্যাডে দেখা যায়, সহ-সভাপতি মো. রুম্মান হোসাইনসহ আরো কয়েকজন নেতার নামের পাশে ব্রেকেট করা ‘ব ব হল’ (বঙ্গবন্ধু হল) এবং ফারুক হোসেন তালুকদারের পাশে ব্রেকেট করা ‘জিয়া হল’ উল্লেখ করা হয়েছে।

বঙ্গবন্ধু’র জায়গায় ‘ব ব’ লেখায় সাবেক ও বর্তমান ছাত্রলীগের অনেকের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। আবার অন্যদিকে যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে পছন্দ করে তারাও এই ‘ব ব’ লেখায় বঙ্গবন্ধু’র প্রতি অশ্রদ্ধা বা ষড়যন্ত্র বলে অবহিত করেছেন।

ফেসবুকে সুশান্ত দাশগুপ্তা কমিটির ছবিসহ লেখেন, ‘কমিটির নামগুলো পড়তে গিয়ে একটা ব্যাপার নজরে আসলো। কিছু কিছু নামের শেষে দেখতে পেলাম ব্রাকেটে হলের নাম লিখছে ব.ব. হল; অথচ মহসিন লিখতে যে কয়টা বর্ণ লাগে বঙ্গবন্ধু লিখতেও খুব বেশি বর্ণ লাগে না। আবার জিয়া হল লিখছে ঠিকই; দুই শব্দের জসিম উদ্দিন হল পর্যন্ত লেখা হয়েছে। কিন্তু বঙ্গবন্ধু হল লিখতে পারে নাই।’

তিনি আরো লেখেন, ‘ব্যাপারটা হয়তো অনেকের কাছেই মনে হতে পারে ছোট ব্যাপার; কিন্তু আমার ভালো লাগে নাই। ছাত্রলীগ নেতাদের কষ্ট করে হলেও ‘বঙ্গবন্ধু হল’ পুরোটা টাইপ করা উচিত।’

বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ) সভাপতি কবীর চৌধুরী তন্ময় তার ফেসবুকে ছবিসহ স্ট্যাটাসে বলেন, ‘সত্য সবসময় একটা শ্রেণিকে তিক্তস্বাধ গ্রহণে সহায়তা করে থাকে। বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। লজ্জার বিষয়, অনুমোদিত কমিটির নেতাদের ছাত্রাবাস নির্ণয় করতে বঙ্গবন্ধুর জায়গায় ‘ব ব’ হল আর অন্যদিকে জিয়ার জায়গায় জিয়া লিখতে কারো ভুল হয়নি।’

তিনি আরো লিখেন, ‘প্লিজ, বঙ্গবন্ধুর হাতে গড়া ঐতিহ্যবাহী ‘বাংলাদেশ ছাত্রলীগ’ সংগঠনিট বঙ্গবন্ধুর আদর্শে পরিচালিত করার চেষ্ঠা করুন। নতুন নেতাকর্মীদের মাঝে বঙ্গবন্ধুর স্বপ্ন, রাজনৈতিক রীতিনীতি ও জাতির জনকের সোনার বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার নেতৃত্ব অনুসরণ করুন।

তথ্যসূত্র-বাংলামেইল

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

আজ নয়টি পৌরসভা নির্বাচনের ভোটগ্রহন বুধবার, ২৫ মে ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : চরম উৎকণ্ঠা আর শঙ্কার মধ্যে তৃতীয় ধাপে আট জেলায় নয়টি পৌরসভা নির্বাচনের ভোটগ্রহন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮ট...
পুলিশ চাইলেই গ্রেফতার করতে পারবেনা নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ২৫ মে ২০১৬ ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা অনুসারে সন্দেহজনকভাবে কাউকে গ্রেফতার এবং আটক ব্যক্তিকে ১৬৭ ধার...
মহাসড়কে তল্লাশির নামে যানবাহন থামানো যাবে না... নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ২৫ মে ২০১৬ সুনির্দিষ্টভাবে অভিযোগ ছাড়া মহাসড়কে তল্লাশির নামে যানবাহন না থামানোর জন্য পুলিশ কর্মকর্তাদ...
বেগম সম্পাদক নূরজাহান বেগম আর নেই সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম সোমবার, ২৩ মে ২০১৬ বিখ্যাত সাপ্তাহিক পত্রিকা বেগম সম্পাদক নূরজাহান বেগম আর নেই। বিখ্যাত সাপ্তাহিক পত্রিকা বেগম...
ছাত্রলীগ নেতার দখলকৃত বাসা থেকে গুলি উদ্ধার... সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ২৩ মে ২০১৬ কারাবন্দী সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু। সিলেট: ছাত্রলীগের সাবেক সিলেট জেলা সভাপতি...



Leave a Reply