পারকি সমুদ্রসৈকতে মদ পানে নিহত ৩

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম

ctgনিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী থানার পারকি সমুদ্রসৈকত এলাকায় মদ পানে তিন ব্যক্তির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

 

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, আবদুল সাত্তার (৪৪), তৈয়ব আলী (৪৫) ও বদিউল আলম (৪২)। তারা সবাই স্থানীয় নৌকার মাঝি বলে স্থানীয়রা জানান।

 

কর্ণফুলী থানার সূত্রে জানা যায় যে , অতিরিক্ত মদ পানে গুরুতর অসুস্থ তিন ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তাদের মৃত্যু হয়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, নৌকায় করে বিদেশি মদ পাচারের সময় নৌকার ওই তিন মাঝি রাশিয়ার তৈরি এক বোতল ভদকা নিজেদের কাছে রেখে দেন। পরে তিনজনে মিলে পুরো এক বোতল মদ পান করেন। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে যায়।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী

Inline