Author Archives: Rashed

‘বাংলাদেশ যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে’ ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

hasina

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৫ সিটিজিবার্তা ২৪ ডটকম  ডেস্ক রিপোর্ট ঃ সামরিক শাসনের কারণে দেশ বারবার পিছিয়েছে। যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে দেয়া ভাষণে একথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী আরো বলেন, বিএনপি-জামায়াত জোট নির্বাচন প্রতিহত করতে চাইলেও, সরকার রাজনৈতিক সঙ্কট কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। কলম্বিয়া ইউনিভার্সিটির ওয়ার্ল্ড লিডার ফোরাম এন্ড ইনস্টিটিউট ফর ওম্যান জেন্ডার এন্ড সেক্সচুয়ালিটি’ আয়োজিত বক্তৃতায় শেখ হাসিনা বলেন, ধর্মীয় গোঁড়ামি ...

বিস্তারিত »

গোপালগঞ্জে মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৭

Gopalganj-Accident

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৫ সিটিজিবার্তা ২৪ ডটকম  নিউজ ডেস্ক ঃ গোপালগঞ্জের শিবপুরে মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে শিশুসহ সাত জন নিহত হয়েছে। দুই জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, কাঠিবাজার থেকে গোপালগঞ্জগামী মাইক্রোবাসটি শিবপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে নিহত হয় শিশুসহ একই পরিবারের পাঁচ সদস্য। অপর নিহত হলেন ইজিবাইক চালক। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় ...

বিস্তারিত »

কিশোর-কিশোরীরা ভুল সঙ্গদোষে বিপদগ্রস্ত হয়ে পড়েন

CFDH

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৫  সিটিজিবার্তা ২৪ ডটকম  চিকিৎসা ডেস্ক ঃ পশ্চাৎপদ মানসিকতার কারণে সন্তানের বয়ঃসন্ধিকালীন পরিবর্তনকে এখনো অধিকাংশ পরিবার লজ্জার মনে করেন। তাই শরীরের এই স্বাভাবিক পরিবর্তন সম্পর্কে আগে থেকে ধারণা না থাকায় অনেকেই সহজে তা মেনে নিতে পারেন না। বিশেষজ্ঞদের মতে, পারিপার্শ্বিক পরিবেশের কারণে বয়ঃসন্ধিকালে কিশোর-কিশোরীরা দ্বিধা-দ্বন্দ্ব আর হতাশায় ভোগেন। যা তাদের স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করে। এ থেকে উত্তরণে ...

বিস্তারিত »

ঈদের সেলামির টাকা না পেয়ে আত্মহত্যা

suicide

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৫ সিটিজিবার্তা ২৪ ডটকম  নিউজ ডেস্ক ঃ গোপালগঞ্জে ঈদের সেলামির টাকা না পেয়ে অভিমান করে রাকিব গাজী (১৪) নামে এক শিশু গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া ভূইয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাকিব গাজী ওই গ্রামের সাহেব আলী গাজীর ছেলে। সদর থানার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক ইদ্রিস আলী জানান, ঈদ উপলক্ষে ...

বিস্তারিত »

মক্কার মিনায় পদদলিত হয়ে ১০ বাংলাদেশির মৃত্যু

haz

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৫ সিটিজিবার্তা ২৪ ডটকম ডেস্ক রিপোর্ট : পবিত্র হজ পালনকালে মক্কার মিনায় শয়তানকে পাথর ছুঁড়তে গিয়ে পদদলিত হয়ে নিহতদের মধ্যে এ পর্যন্ত ১০ বাংলাদেশির মৃত্যুর খবর জানা গেছে। তবে এখনো পর্যন্ত ৯২ জন ‘নিখোঁজ’ রয়েছে সৌদি আরবে বাংলাদেশ দূতবাসের কর্মকর্তারা জানিয়েছেন। কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি বাংলা শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।   বৃহস্পতিবার মিনায় শয়তানকে পাথর ...

বিস্তারিত »

মাত্র ৫০ ডলার মূল্যের ট্যাব বাজারে আনলো অ্যামাজান

6-amazon-kindle-fire-hdx-89-2014

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৫ সিটিজিবার্তা ২৪ ডটকম  আইটি ডেস্ক ঃ মাত্র ৫০ ডলার মূল্যের ট্যাব বাজারে আনলো অনলাইন পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান অ্যামাজান ডট কম। গ্রাহকদের আকৃষ্ট করতেই সুলভ মূল্যে ট্যাবলেট বাজারে ছেড়েছে প্রতিষ্ঠানটি। নতুন এ ট্যাবলেটে অ্যামাজানের নতুন এবং আপগ্রেডেড ডিভাইস রয়েছে। এছাড়া, ৭ ইঞ্চি স্ক্রিনের এ ট্যাবলেটে রয়েছে ফ্রন্ট-ব্যাক ক্যামেরা। ৩০’শে সেপ্টেম্বর থেকে ডিভাইসটির শিপমেন্ট শুরু হবে। এ ঘোষণার পর অ্যামাজানের ...

বিস্তারিত »

বাল্যবিবাহের কারণে ঘটছে মাতৃমৃত্যুর মতো ঘটনা

ballo

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০১৫ সিটিজিবার্তা ২৪ ডটকম  আর করিম ঃ পুষ্টিবিদরা বলছেন, বয়ঃসন্ধিকালে অনেক কন্যাশিশুর বাল্যবিবাহের কারণে ঘটছে মাতৃমৃত্যুর মতো ঘটনা। অপুষ্টির কারণে এই কিশোরীদের কম ওজনের সন্তান প্রসব করার হারও তুলনামুলকভাবে বেশি। জাতীয় পুষ্টি কার্যক্রমের সর্বশেষ এক জরিপে দেখা গেছে, সঠিক যত্ন ও পরিচর্যার অভাবে এই শিশুদের ৬০ ভাগই কৈশোরে পড়ছে অপুষ্টি ও রক্তস্বল্পতায় আক্রান্ত হয়ে। বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড ...

বিস্তারিত »

পরিচালকের বিরুদ্ধে সানি লিওনের আইনি নোটিশ

sani

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০১৫ সিটিজিবার্তা ২৪ ডটকম বিনোদন ডেস্ক : পরিচালক কান্তি শা-র বিরুদ্ধে এবার আইনি নোটিশ পাঠাতে চলেছেন প্রাক্তন পর্নো তারকা ও বর্তমানে বলিউড অভিনেত্রী সানি লিওন। জানা গেছে, অনুমতি ছাড়া কান্তি শা তার পরবর্তী সিনেমায় সানির নাম ব্যবহার করার কথা চিন্তা ভাবনা করছিলেন। আর তা জানতে পেরেই ওই পরিচালকের বিরুদ্ধে বেজায় খেপে গিয়েছেন সানি।   বলিউডের বি গ্রেডের পরিচালক ...

বিস্তারিত »

পারকি সমুদ্রসৈকতে মদ পানে নিহত ৩

ctg

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০১৫ সিটিজিবার্তা ২৪ ডটকম নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী থানার পারকি সমুদ্রসৈকত এলাকায় মদ পানে তিন ব্যক্তির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।   বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, আবদুল সাত্তার (৪৪), তৈয়ব আলী (৪৫) ও বদিউল আলম (৪২)। তারা সবাই স্থানীয় নৌকার মাঝি বলে স্থানীয়রা জানান।   কর্ণফুলী থানার সূত্রে জানা যায় ...

বিস্তারিত »

যুক্তরাষ্ট্রে মোদি – শেখ হাসিনা বৈঠক অনুষ্ঠিত

pm-modi-meets-sheikh-hasina-640x400

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০১৫ সিটিজিবার্তা ২৪ ডটকম  আন্তর্জাতিক ডেস্ক ঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউইয়র্কের হোটেল ‘ওয়ালড্রফ এস্টোরিয়া’ তে বৃহস্পতিবার সকাল ১১ টায় এ বৈঠক হয়। বৈঠকে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেন তারা। সন্ধ্যায় প্রধানমন্ত্রী কুইন্সের লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

বিস্তারিত »
Inline