দুই বন্ধুর পুরনো কেমিস্ট্রি

বুধবার,২১ অক্টোবর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম

30615_191বিনোদন ডেস্ক : ২০ বছর পরও ঠিক আগের মতোই আছেন রাজ ও সিমরান। যাঁরা  বলিউডের রোমান্টিক ছবির ভক্ত, তাঁরা নিশ্চয়ই বুঝতে পারছেন রাজ ও  সিমরান কে?  তাঁরা দুজন শাহরুখ ও কাজল। গত সোমবার, ২০ বছর পার  করেছে  শাহরুখ-কাজলের সুপার ডুপার হিট চলচ্চিত্র ‘দিলওয়ালে দুলহানিয়া লে  জায়েঙ্গে’ ছবিটি।  ছবিতে রাজ ও সিমরানের চরিত্রে অভিনয় করেন তাঁরা।  ২০ বছর পার হলেও শাহরুখ ও কাজল এখনো বের হতে পারেননি রাজ ও সিমরান চরিত্র থেকে।

সম্প্রতি রোহিত  শেঠী  তাঁর  ‘দিলওয়ালে’ ছবির শুটিংয়ের ফাঁকে শাহরুখ-কাজলকে নিয়ে   ‘দিলওয়ালে দুলহানিয়া লে  জায়েঙ্গে’ ছবির  প্রেক্ষাপটে একটি ভিডিও টিব্রিউট  নির্মাণ করেন।  ভিডিওটি নিজের টুইটারে শেয়ার করেছেন আদিত্য চোপড়া। ইন্টারনেটে ভিডিওটি  ছড়িয়ে পড়ার পর সবাই যেন রাজ-সিমরানকে নতুন রূপে দেখার সুযোগ পাচ্ছেন। ভিডিওটিতে দুই তারকার রোমান্টিক খুনসুটিতে দর্শক ঠিক হারিয়ে যান সেই ২০ বছর আগের সেই চলচ্চিত্রে।

ভিডিওটিতে কাজল শাহরুখকে প্রশ্ন করেন, ‘বলো তো আজকের দিনটা কী? উত্তরে শাহরুখ বলেন, সোমবার। কাজল বলে, ‘ না। আজ ২০ বছর পূর্ণ হতে চলেছে।’ ২০ বছর কেন?  শুভ জন্মদিন! শাহরুখের জবাব। এবার  কাজল একটু  অভিমান করে শাহরুখকে বলেন, ‘আজ  তোমার সবচেয়ে বড় ছবির ২০ বছর পূর্ণ হয়েছে।’  এভাবে চলতে থাকে তাঁদের কথোপকথন। আর দর্শক নতুন করে আবারও আবিষ্কার করেন এই দুই বন্ধুর পুরনো কেমিস্ট্রি!

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী

Inline