রবিবার, ২৫ অক্টোবর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
বিনোদন সংবাদ : প্লে বয়’ খ্যাত বলিউডের অভিনেতা রণবীর সিং বরাবরই তার মন্তব্যের জন্য পরিচিত সবার কাছে। মনে যা আসে তাই যেন মুখ ফুটে বলতে দ্বিধা বোধ করেন না। কিন্তু তাই বলে এমন কিছু বলে বসবেন যে আগের সব মন্তব্যের রেকর্ড একদিনেই ভেঙে দিলেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর বলেছেন, বার্থডে সেক্সই না কি তার এখনও পর্যন্ত পাওয়া সেরা জন্মদিনের উপহার।
জন্মদিনে উপহার কমবেশি সবার ভালো লাগে। তাই বলে এমন উপহার কেউ আশা করে কিনা তা জানার বাইরে।
ঘটনাটা হল, তার কাছে জানতে চাওয়া হয়েছিল এখন পর্যন্ত পাওয়া সেরা জন্মদিনের উপহার প্রশ্নে প্রথমে জবাবটা দিতে একটু সময় নিয়েছিলেন রণবীর। ভাবছিলেন, সেটা কী হতে পারে। ‘একটা গাড়ি, একটা ভিনটেজ ঘড়ি, নাহ্ ও সব ছাড়ুন, বার্থডে সেক্সই আমার পাওয়া সেরা জন্মদিনের উপহার। সেটার ধারেকাছে কিছুই আসে না’।
তার এমন প্রশ্নের উত্তরে আবারো জানতে চাওয়া হল যে তাহলে এমন মনের মতো উপহার কে দিয়েছিলেন রণবীরকে। অভিনেতা বলে কথা। এমন বিস্ফোরক মন্তব্য করলেও জানাতে চান নি কে দিয়েছিলেন তাকে এই উপহার। তিনি বলেছেন, সে থাক না, কিছু ব্যাপার তো গোপন থাকাই ভাল।
কিছুদিন আগেই রণবীর সিংকে দেখা গিয়েছিল ‘ভোগ’ পত্রিকার এক কভার শুটে। দীপিকা পাড়ুকোনের সঙ্গে সেই হট ফটোশুট রীতিমতো হইচই ফেলে দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তার ঠিক পরেই এই হট মন্তব্যে ফের শোরগোল ফেললেন রণবীর।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন
নির্ভরযোগ্য সংবাদপোর্টাল