তাদের প্রেমটা মনে হয় আর দশটা প্রেমের মত নয়

সোমবার, ২৬ অক্টোবর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম

1445785801_1বিনোদন ডেস্ক : প্রেম, বিয়ে অতঃপর এক বছর। গত বছরের ২৪ অক্টোবর রাতে হাতে হাত রেখে ছিলেন অভিনেত্রী বিন্দু্। আসিফ নামের ছেলেটির সঙ্গে এক বন্ধনে আবদ্ধ হন। এ বন্ধনের নাম বিয়ে। এক বছরে ৩৬৫ দিন। এটা সবারই জানা। তবে জানা নেই তাদের এই একটি বছর কিভাবে কেটেছে।

বিয়ের পর পরই বিন্দু পাড়ি জমান আমেরিকাতে। সেখানেই আছেন স্বামী আসিফের সঙ্গে। আসিফ অ্যাপারেলস লিমিডেটের কর্ণধার। আর বিন্দু সেখানে কিছুই করছেন না। দেশ ছেড়ে বিন্দুর শশুর বাড়ি এখন আমেরিকাতে। শশুর বাড়ির লোকজন নিয়েই বেশ ভালো আছেন তিনি। মাঝখানে এসেছিলেন বিন্দু নিজের দেশে। গেল ১৬ অক্টোবর আবার চলেও গেলেন আমেরিকায়। কবে আবার ফিরবেন জানা নেই। সেখানেই তিনি তার বিয়ের একবছর হওয়ার উৎসবটি পালন করলেন।

অন্যদিকে অনেকদিন পর ক্যামেরার সামনে দেখা গেল আরেক অভিনেত্রেী রোমানাকে। তিনিও বিয়ে করে আমেরিকায় পাড়ি জমিয়েছেন। বিন্দুর বিয়ের ঘরোয়া অনুষ্ঠানে এসেছিলেন রোমানা ও তার স্বামী। বিয়ের পরপরই বিন্দু অভিনয়টাও ছেড়ে দিয়েছেন। প্রেমের বিয়ে নাকি সুখ নেই। প্রেমের সুখ প্রেমেই। তবে তাদের প্রেমটা মনে হয় আর দশটা প্রেমের মত নয়। তারা সুখেই আছেন। তবে অভিনেত্রী বিন্দু অভিনয়ে নিজের একটি উজ্জল ক্যারিয়ার রেখে দূরে সরে গেলেন শুধু মাত্র তার প্রেমের টানে। এদিকে তার অসংখ্য ভক্তের ইচ্ছা বিন্দু ফিরে আসুক অভিনয়ে। তিনি কি আসবেন ফিরে? ফিরে আসুক আর নাই বা আসুক তার ভক্তরা তাকে ভালবাসেন। তিনি সুখে থাকুক এটাই সবার কাম্য।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী

Inline