সুহানাকে অভিনয় শেখানোর কাজে মেন্টর হিসেবে কাজলকেই চান শাহরুখ

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম

srkবিনোদন ডেস্ক : পর্দার চরিত্রে যেমন তাদের বন্ধুত্বের রসায়ন ধরা পরে তেমনিভাবে তাদের এই বন্ধুত্ব রয়েছে পর্দার বাইরেও। আর অনস্ক্রিনে তারা দুজনতো বন্ধুত্বের সংজ্ঞাটা যেন বদলে দিয়েছেন। তারা হলেন বলিউড বাদশাহ শাহরুখ খান এবং কাজল। সম্প্রতি কাছের বন্ধু কাজলের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল বাদশা। কিং খান বলেছিলেন, প্রতি ছবিতে কাজলকে খুব মিস করেন তিনি। শুধু তাই নয় তার মেয়ে সুহানা খান কাজলের খুব ভক্ত।

এবার শাহরুখ জানালেন, নিজের মেয়ে সুহানাকে অভিনয় শেখানোর কাজে মেন্টর হিসেবে তিনি কাজলকেই চান। শাহরুখ বলেছেন, ‘কাজল টেকনিক্যাল নয়, সে একজন সৎ অভিনেত্রী, সেটা তার একটা মহৎ গুণ। আমার মেয়ে সুহানা বড় হয়ে একজন অভিনেত্রী হতে চায়। আমি চাই কাজল তাকে অভিনয় শেখাক। আমি বলে বোঝাতে পারব না যে অনস্ক্রিনে কাজলের অভিনয় এক অন্যমাত্রার। শাহরুখ-কাজল জুটি সবসময় হিট। এই জুটি পাঁচ বছর পর রোহিত শেঠির ছবি ‘দিলওয়ালে’তে জাদুকাঠি ছোঁয়াতে আবারো পর্দায় ফিরছে। 

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী

Inline