মঙ্গলবার,২৭ অক্টোবর,২০১৫
সিটিজিবার্তা২৪.কম
বাগেরহাটের মংলা উপজেলার সুন্দরবন সংলগ্ন পশুর নদীতে একটি কয়লাবোঝায় কার্গো জাহাজ ডুবে গেছে।
আজ (মঙ্গলবার) রাত ১০টার দিকে মংলার বউটি মার্কেট এলাকায় পশুর নদীতে ৫শ ১০ টন কয়লা নিয়ে এমভি জি.আর রাজ নামের কার্গো জাহাজটি ডুবে যায়।
কার্গো জাহাজটির মাস্টার মো. ভুলু গাজীর বরাত দিয়ে মংলা থানার জয়মনির ঘোল নৌ-টহল ফাঁড়ির ইনচার্জ নজরুল ইসলাম জানান, কার্গোটি ৫শ ১০ টন কয়লা নিয়ে মংলা বন্দরের হারবাড়িয়া থেকে খুলনা যাচ্ছিলো। পথে তলা ফেটে খাদ্য গুদাম সংলগ্ন পশুর নদীতে জাহাজটির ডুবে যায়।
ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায় নি। জাহাজে থাকা ১০ জন কর্মচারি নিরাপদে সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন ।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন
নির্ভরযোগ্য সংবাদপোর্টাল
