Friday, 17 August 2018
ctgbarta24.com
অনলাইনে বিক্রি হচ্ছে গো-মূত্র। আর এই ঘটনা ঘটছে পার্শ্ববর্তী দেশ ভারতেই। ঘটনা এখানে শেষ নয়, অনলাইনে বিক্রি হচ্ছে গো-মূত্র। এছাড়া বিক্রির তালিকায় রয়েছে গোবর এবং ঘুঁটে।
এই সব ‘পণ্য’র মাঝে সবচেয়ে বেশি চাহিদা গরুর মূত্রের। ভারতের বাজারে হট কেক এটি। রোগমুক্তির আশায় গোমূত্র কেনার হিড়িক পড়েছে। অনেক অনলাইন থেকে দাবি করা হচ্ছে গোমূত্র পানে ক্যান্সার ও কুষ্ঠরোগ ভালো হয়।
ভারতে এখন শ্মশানের যাবতীয় জিনিসপত্রও পাওয়া যাচ্ছে অনলাইনে। শুধু অর্ডার দিলেই হাতে এসে যাবে লাঠি, কাতান, কেরোসিনের, দেশলাই, লাশ বেঁধে রাখার জন্য খুঁটি, দড়ি।
অনলাইনের বাণিজ্যকে ভারতীয়রা যে এতটা কাজে লাগাবে তা হয়ত প্রযুক্তিবিদেরা বুঝতে পারেননি।




