অনুষ্ঠান শেষে ‘নাছির ভাই’ সম্বোধন করে আ.জ.ম নাছিরকে কাছে ডেকে নেন মহিউদ্দিন চৌধুরী

সোমবার,১৭ এপ্রিল ২০১৭

সিটিজিবার্তা২৪ডটকম

চট্রগ্রাম : বর্ষীয়ান নেতা এবিএম মহিউদ্দীন চৌধুরী বলেন, “আ.জ.ম নাছির উদ্দীনের সঙ্গে কথা কাটাকাটি হতে পারে, কিন্তু তা কোনোভাবেই যুদ্ধ নয়।”

বিগত কয়েকদিন ধরে শব্দযুদ্ধে লিপ্ত হয়েছিলেন দুই শীর্ষ নেতা।
আজ সোমবার ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের আলোচনা সভায় জনাব এবিএম মহিউদ্দিন চৌধুরী উপরোকত কথা বলেন।

এসময় মঞ্চে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র আ জ ম নাছির উদ্দীনও উপস্থিত ছিলেন।

মহিউদ্দন চৌধুরী বলেন, “আমি কিছু ‘গরম’ কথা বলেছি। মাঝে মাঝে ‘গরম’ কথা বলতে হয়। ‘গরম’ কথা কী জন্য বলেছি তা আরেকদিন বলবো।”এসময় মহিউদ্দিন চৌধুরী তাদের মধ্যে যাতে কোনো ধরনের ফাটল না ধরে সে জন্য সাংবাদিকদের কাছ থেকে ইতিবাচক লেখনি ও সহযোগিতা আশা করেন।

মহিউদ্দিন চৌধুরীর আগে বক্তৃতা দিতে উঠে আ.জ.ম নাছির সাম্প্রতিক বিবাদ  ইস্যুতে কোনো কথা বলেননি। পুরো বক্তৃতায় তিনি মুজিবনগর দিবসের তাৎপর্য ও জঙ্গিবাদ নিয়ে কথা বলেন। তবে বক্তৃতার শুরুতে এবিএম মহিউদ্দিন চৌধুরীকে ‘সংগ্রামী সভাপতি’ অ্যাড্রেস করতে ভুলেননি নাছির।

অনুষ্ঠান শেষে ‘নাছির ভাই’ সম্বোধন করে আ.জ.ম নাছিরকে কাছে ডেকে নেন মহিউদ্দিন চৌধুরী। ডাকে সারা দিয়ে কাছে ছুটে যান নাছির। এসময় দুই নেতা কাছাকাছি দাঁড়িয়ে কুশল বিনিময় করেন। আ.জ.ম নাছির এসময় মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ঘোষণা দেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মুজিবনগর দিবসের এই অনুষ্ঠানে চট্টগ্রামের নগর আওয়ামী লীগের শীর্ষনেতা ছাড়াও দুই গ্রুপের অনুসারী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image