বুধবার,১৯ এপ্রিল ২০১৭
সিটিজিবার্তা২৪ডটকম : নওগাঁ সদর থানার কুখ্যাত মাদক ব্যবসায়ী মিলন এবং তার স্ত্রী মাদক ব্যবসায়ী টফি আজ বুধবার পুলিশ সুপার কার্যালয়ে এসে আত্বসমর্পণ করেছেন।
মিলনের বিরুদ্ধে ৫টি এবং টফির বিরুদ্ধে ৪টি মাদক মামলা বিচারাধীন। তাদের স্বাভাবিক মাদকমুক্ত জীবনে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে স্বাগত জানান পুলিশ সুপার মোজামমেল হক।
এসপি জানান,তার বিচারধীন সকল মামলা চলবে। কঠোর নজরদারির মধ্যে রাখা হবে। বিচ্যুতির অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
তিনি জানান, তবে তাদের বিকল্প কর্মসংস্হানের জন্য সহযোগীতা করা হবে। গত ৩ মাসে ৩ শতাধিক মাদকব্যবসায়ী আত্বসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। মাদকের বিরুদ্ধে সাঁড়াসি অভিযান চালিয়ে গত ৩ মাসে ১০০০ এর বেশী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
নওগাঁ থেকে মাদক নির্মুল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।সকলকে মাদক বিরোধী চলমান অভিযানে
শামিল হওয়ার আহবান জানান এসপি মোজামমেল হক।



