ইফতার মাহফিলের আলোচনা সভায় যুবলীগ নেতৃবৃন্দ।।
সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম
Published: 2016-06-26 20:46:11 BdST
বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগর শাখার আওতাধীন ১২নং সরাইপাড়া, ২৫নং রামপুর, ও ২৬নং উত্তর হালিশহর ওয়ার্ড শাখার উদ্যোগে ইফতার মাহফিল পূর্বক আলোচনা সভা নগরীর পি.সি পার্ক কমিউনিটি সেন্টারে মহানগর যুবলীগের সদস্য মাহবুব আলম আজাদ এর সভাপতিত্বে এবং রেজাউল করিম কায়সারের পরিচালনায় অনুষ্ঠিত হয় ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগর শাখার আহবায়ক মো: মহিউদ্দিন বাচ্চু ।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক লায়ন মোহাম্মদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, মাহাবুবুল হক সুমন, সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়তলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আসলাম হোসেন, ১২ নং সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন, ২৫নং রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক দিলদার খান দিলু, সভায় আরও বক্তব্য রাখেন মহানগর যুবলীগ সদস্য আবু সাঈদ জন, সালেহ আহমদ দীঘল, সনত বড়ুয়া, আলমগীর আলম, ইকবাল ইকরাম শামীম, আমানত উল্লাহ্ ডিউক, শাহেদুল ইসলাম শাহেদ, মাহবুবুর রহমান মাহফুজ, মুজিবুর রহমান মুজিব, আলাউদ্দিন আলো, ১২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইসলাম খান, সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য সাইফুল ইসলাম, শাখাওয়াত হোসেন স্বপন, এস এম সাইদ সুমন, নুরুল আনোয়ার, আব্দুর রাজ্জাক দুলাল, খোকন চন্দ্র তাঁতী, শেখ নাসির আহম্মদ, নাজমুল হাসান সাইফুল, মোজাম্মেল হোসেন নান্টু, সাকিল হারুন, আসিফ মাহমুদ, সাদেকুর রহমান সাদেক, ওয়ার্ড যুবলীগ নেতা আবুল বশর, ফসিউল আলম সমির, কামাল উদ্দিন, শফিকুর রহমান শফিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ বলেন- ইসলাম শান্তির ধর্ম। ইসলামে জঙ্গিবাদ, গুপ্তহত্যা ও সন্ত্রাসের কোন স্থান নেই। ধর্মকে ব্যবহার করে যারা দেশকে অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে চায় তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে এদেশে শান্তিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠা করতে হবে।





