সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম
Published: 2016-06-26 19:35:25 BdST
সোসাইটি ফর এন্টি এডিকশন মুভমেন্ট (স্যাম) এর মাদক বিরোধী দিবস পালন ও পথশিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ।
রবিবার (২৬ জুন) বিশ্ব মাদকদ্রব্যের অপব্যবহার ও আন্তর্জাতিক পাচার বিরোধী দিবস উপলক্ষে এ কর্মসূচী পালন করছে সামাজিক সংগঠন স্যাম।
এই দিবসকে সামনে রেখে সোসাইটি ফর এন্টি এডিকশন মুভমেন্ট স্যাম রাজধানীর ৮টি স্থানে পথশিশুদের মাঝে মাদক বিরোধী ক্যাম্পিংয়ের আয়োজন করে ও ঈদবস্ত্র বিতরণ করে।
তাদের মাঝে মাদকের বিভিন্ন ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করেন সোসাইটি ফর এন্টি মুভমেন্ট এর সদস্যরা।
মাদকের ব্যবহারকে নিরুৎসায়িত করণ, মাদকের ভয়ানক পরিনাম নিয়ে তাদের মাঝে কথা বলেন স্যাম এর প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল হাসান।
স্যাম এর অফিস সম্পাদক এম আই মহিদ বলেন ঢাকা শহর সহ দেশের বিভিন্ন স্থানে প্রায় আট লাখ পশশিশু আছে। এদের মধ্যে অধিকাংশই মাদকাসক্ত, মাদকের বিভিন্ন ক্ষতিকর দিক সম্পর্কে তাদের ধারণা না থাকার কারণেই এই পশশিশুরা বিভিন্ন মাদকের সাথে জড়িয়ে পড়ছে। তাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পিংয়ের পাশাপাশি পথশিশদের মাঝের ব্যাপক সচেতনতা বৃদ্ধি করতে হবে। সোসাইটি ফর এন্টি এডিকশন মুভমেন্ট সেই প্রচেষ্টায় চালাচ্ছে।
মাদক বিরোধী দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ঢাকার ৮টি স্থানের ৩১১ টি পথশিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করে স্যাম। আগামী কাল থেকে ঢাকার আরো ২৩ টি স্থানের সুবিধা বঞ্চিত ও পথশিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করবে।

