টাই ব্রেকারে সুইজারল্যান্ডকে ৪-৫ গোলে হারিয়ে শেষ আটে পোলিশরা

ctgbarta24.com

সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম

Published: 25 Jun 2016   09:31:48  PM Saturday।।

পোল্যান্ডের শাকিরি এই শটে গোল করে দলকে ক্ষমতায় ফেরান।

সুইজারল্যান্ডেট শাকিরি এই শটে গোল করে দলকে ক্ষমতায় ফেরান।

ইউরো ২০১৬’র প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পোল্যান্ড। শনিবার শেষ ষোলোর লড়াইয়ে ৯০ মিনিটের খেলা ১-১ গোলের সমতায় শেষ হয়। অতিরিক্ত সময় কোনো গোল হয়নি। অবশেষে টাই ব্রেকারে সুইজারল্যান্ডকে ৪- ৫ গোলে হারায় পোলিশরা।

শেষ আটের টিকিট পাওয়ার জন্য মরিয়া হয়ে খেলেছিল সুইজারল্যান্ড। দলটির তারকা জেরদান শাকিরি দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। কিন্তু টাই-ব্রেকারের দ্বিতীয় শটে গ্রানিট ঝাকার কিক নেয়া বলটি গোলপোস্টের বাইরে দিয়ে চলে যায়। তাতে জয় বঞ্চিত হয় তারা।

শেষ ষোলোর অন্য ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ক্রোয়েশিয়া ও পর্তুগাল। তাদের মধ্যে জয়ী দলের সঙ্গে কোয়ার্টার ফাইনালে লড়াই করবে পোল্যান্ড।

এদিন ম্যাচের প্রথমার্ধের ৩৯ মিনিটে লিড নেয় পোল্যান্ড। ব্লাজসিকোস্কির গোলে এগিয়ে যায় তারা। বিরতির পর লিড ধরে রাখতে সচেষ্ট হয় দলটি। কিন্তু দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ চালাতে থাকে সুইজারল্যান্ড। অবশেষে ম্যাচের ৮২ মিনিটে ১৮ গজ দূর থেকে বাইসাইকেল কিকের মাধ্যমে অসাধারণ এক গোল করেন শাকিরি। তাতে ১-১ গোলে সমতায় ফেরে সুইজারল্যান্ড।

ম্যাচ অতিরিক্ত সময় গড়ায়। সেখানে সুইজরল্যান্ড বেশি আক্রমণ চালায়। দুর্দান্ত একটি সুযোগও পেয়েছিল। কিন্তু তা কাজে লাগাতে পারেনি। পোল্যান্ড একটি আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি।

টাই ব্রেকারে সুইজারল্যান্ডের অধিনায়ক লিচস্টেইনার গোল করেন। পোল্যান্ডের অধিনায়ক লেভানদস্কিও গোল করতে পারেন। কিন্তু সুইজদের দ্বিতীয় শট নিতে আসা ঝাকা বল গোলপোস্টের অনেক দূর দিয়ে উড়িয়ে দেন। তবে উভয় দলের বাকি খেলোয়াড়রা গোল করতে পারেন। ফলে ৪-৫ গোলে পিছিয়ে থেকে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় সুইজারল্যান্ড।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

ক্রোয়েশিয়ার বিপক্ষে কষ্টের জয়ে শেষ আটে পর্তুগাল... স্পোর্টস ডেস্ক, সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম Published: 2016-06-26    03:40:22 BdST   পর্তুগাল আর ক্রোয়েশিয়ার হাই ভোল্টেজ ম্যাচের সব উত্তেজনা আর...
আত্মঘাতী গোলে কোয়ার্টার-ফাইনালে ওয়েলস... ¦খেলা ডেস্ক, সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম ¦Published: 2016-06-26   00:15:23  BdST ইউরো চ্যাম্পিয়নশিপে নক আউট পর্বের খেলায় নর্দার্ন আয়ারল্যা...
মিতু হত্যাকাণ্ডে মামলার বাদীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে: আইজিপি... সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম Published: 25 Jun 2016    11:06:13 PM Saturday।। আইন ও অপরাধ বার্তা২৪ ডেস্ক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে...
মিতুর সাথে সম্পর্ক ভালো ছিল, এসব ফালতু কথা: বাবুল আক্তার... সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম Published: 25 Jun 2016    10:59:11 PM Saturday।। আমার স্ত্রী মাহমুদা খানমের সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত ভালো ছি...
সংবামাধ্যমের উপরে হার্ডলাইনে বিসিবি সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম Published: 25 Jun 2016   09:46:42 PM Saturday।। খেলাবার্তা২৪ ডেস্ক: সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে অনেক...
ctgbarta24.com




Warning: Division by zero in /home/banglana/public_html/ctgbarta24/wp-includes/comment-template.php on line 1338

Leave a Reply