মিতুর সাথে সম্পর্ক ভালো ছিল, এসব ফালতু কথা: বাবুল আক্তার

ctgbarta24.com

সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম

Published: 25 Jun 2016    10:59:11 PM Saturday।।

Police-Supar-Babul-Akter

আমার স্ত্রী মাহমুদা খানমের সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত ভালো ছিল। আমাদের সম্পর্ক নিয়ে যাঁরা নেতিবাচক কথা বলছেন, তাঁরা ভুল বলছেন। আর আমাকে গ্রেপ্তার বা আটক করে নিয়ে যাওয়া হয়নি। তদন্ত সংশ্লিষ্ট কাজে আমাকে নেওয়া হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে আবার বাসায় চলে এসেছি।

শনিবার (২৫ জুন) দিনগত রাত ১২:২০ মিনিটে পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার প্রথম আলোকে এসব কথা বলেন। তাঁর স্ত্রী মাহমুদা খানম হত্যার ঘটনায় জড়িত বলে অভিযোগ ওঠা কয়েকজনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, চট্টগ্রামে বাবুল আক্তারকে সবাই চিনতেন। কিন্তু তিনি অনেককেই চেনেন না। তাই তাঁদের বিষয়ে তিনি বলতে পারবেন না।

জিজ্ঞাসাবাদ করতে কেন তাঁকে গভীর রাতে আটক করা হলো, এ প্রশ্নের সরাসরি কোনো জবাব না দিয়ে এসপি বাবুল বলেন, আমি মামলার বাদী। তদন্তের বিষয়ে আমাকে জিজ্ঞাসাবাদ করার জন্য নেওয়া হয়েছিল।

স্ত্রীর সঙ্গে তাঁর কোনো দ্বন্দ্ব ছিল কি না, জানতে চাইলে বাবুল বলেন, ‘না, এমন কিছু ছিল না। আমাদের সম্পর্ক ভালো ছিল, এসব ফালতু কথা।’
ডিবি কার্যালয়ে ডেকে নিয়ে ১৪ ঘণ্টা কী জিজ্ঞাসা করা হয়েছে, জানতে চাইলে বাবুল আক্তার বলেন, ক্রিমিনালরা অনেক তথ্য দিয়েছে, যেসব তথ্য দিয়েছে তা নিয়ে এবং তদন্তের বিষয়ে আলাপ-আলোচনা করতে তাঁকে ডেকে নেওয়া হয়েছিল।

জানতে চাইলে রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, একটা কথা উঠলে তা তো পরিষ্কার করতে হবে। বাবুল আক্তারকে নিয়ে ক্রিমিনালদের সামনাসামনি করা হয়েছে । তারা যা বলেছে, তা যাচাই করা হয়েছে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা সবকিছুই প্রকাশ করব আরও একটু সময় নিয়ে।

তবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, বাবুল আক্তারকে গ্রেপ্তার করা হয়নি। বাবুল আক্তার মামলার বাদী। মামলার কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য পাওয়ার জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে গত ৫ মে চট্টগ্রামে তাঁদের বাসার কাছে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। প্রথম আলো

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

ক্রোয়েশিয়ার বিপক্ষে কষ্টের জয়ে শেষ আটে পর্তুগাল... স্পোর্টস ডেস্ক, সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম Published: 2016-06-26    03:40:22 BdST   পর্তুগাল আর ক্রোয়েশিয়ার হাই ভোল্টেজ ম্যাচের সব উত্তেজনা আর...
মিতু হত্যাকান্ডের নাটকীয়তা শুরু মধ্যরাতে... সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম Published: 26 Jun 2016   12:7:11 AM Sunday।। মিতু হত্যাকান্ডের মামলার বিষয়ে শনিবার গভীর রাতে বাদীকে ‘জিজ্ঞাসাব...
মিতু হত্যাকাণ্ডে মামলার বাদীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে: আইজিপি... সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম Published: 25 Jun 2016    11:06:13 PM Saturday।। আইন ও অপরাধ বার্তা২৪ ডেস্ক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে...
সংবামাধ্যমের উপরে হার্ডলাইনে বিসিবি সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম Published: 25 Jun 2016   09:46:42 PM Saturday।। খেলাবার্তা২৪ ডেস্ক: সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে অনেক...
টাই ব্রেকারে সুইজারল্যান্ডকে ৪-৫ গোলে হারিয়ে শেষ আটে পোলিশরা... সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম Published: 25 Jun 2016   09:31:48  PM Saturday।। সুইজারল্যান্ডেট শাকিরি এই শটে গোল করে দলকে ক্ষমতায় ফেরান। ইউর...
ctgbarta24.com




Warning: Division by zero in /home/banglana/public_html/ctgbarta24/wp-includes/comment-template.php on line 1338

Leave a Reply